সফলতার জন্য যদি বারবার চেষ্টা করতে হয় তাহলে চেষ্টা করুন তাহলে সফল হতে পারবেন

S
sabus
যে মানুষ গুলোকে এই পৃথিবী পাগল বোকা এবং জেদি বলতো এরাই জীবনে একদিন ইতিহাস তৈরি করে। জীবনের সফলতা পাবার জন্য যদি আপনাকে হাজার বার চেষ্টা করতে হয় তাহলে করুন কারণ একবারে সফলতা কেবলমাত্র ভাগ্যবান রায় পায় আর এমন ভাগ্যবান লোক লাখো মানুষের মধ্যে কোন একজন হয়ে থাকে।


 আপনি যদি আপনার পরিশ্রমকে আপনার ধর্ম তৈরি করেন তাহলে আপনার ভাগ্য আপনার গোলাম হয়ে যাবে আর হয়ত এই কারণেই বলে পরিস্থিতি যত খারাপই হোক না কেন চেষ্টা করতে থাকুন আপনি জীবনের সবকিছু হেরে যেতে পারেন কিন্তু তার পরেও জেতার আশা কে বাচিয়ে রাখুন।


 যদি আপনি মৃত্যুর পরেও বেঁচে থাকতে চান তাহলে আপনি আপনার জীবনে এমন একটি কাজ অবশ্যই করুন যার কারণে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে। জীবনের একটা নিয়ম আছে যখন বন্যা আসে তখন মাছ পিপড়ে কে খেয়ে নেয় আর যখন জল শুকিয়ে যায় তখন পিপড়ে মাছ কে খেয়ে নেয়।


 জীবন সবাইকে একটা সুযোগ দেয় সফল হবার তাই সম্পূর্ণ প্রস্তুতি সঙ্গে আপনার সুযোগের অপেক্ষা করুন এমনটা নয় আজ আপনার কাছে যেটা কঠিন মনে হচ্ছে কাল সেটা আপনার কঠিনই মনে হবে। আপনার ক্ষমতাকে রোজ বাড়াতে থাকুন কারণ একদিন না একদিন এই জীবন আপনাকে জেতার সুযোগ অবশ্যই দেবে, অন্যের ওপরে ভরসা করা ভালো কিন্তু কখনোই কারোর উপরে চোখ বন্ধ করে ভরসা করবেন না কারণ এই পৃথিবী এতটাও ভালো নয় যে আপনার ভরসাকে সব সময় টিকিয়ে রাখবে।



 বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উঁচু থেকে নিচে পড়ে যাওয়া কোন ব্যক্তির পিছনে কোন না কোন ধোঁকা থাকে আর এটা এমন একটি ধোকা যা তার আপনজন ই দিয়ে থাকে ভগবানের ভরসায় কখনোই বসে থাকবেন না কারণ কে জানে ভগবান ও হয়তো আপনার ভরসায় বসে আছে।


Comments