আখের ফল

S
sabbir46

শিয়াল পন্ডিত আখ খেতে বড় ভালবাসে তাই সে রোজ আখ খেতে যায় একদিন সে আখের ক্ষেতে ঢুকে একটি ভিমরুলের চাক দেখতে পেল ভিমরুলের চাক সে আগে কখনো দেখেনি সে মনে করলো ওটা বুঝি আখের ফল শিয়াল কিনা পন্ডিত মানুষ তাই সে আখকে বলে ইক্ষু ভিমরুলের চাক দেখে সে বললো আহা কি চমৎকার ফল খেতে না জানি মিষ্টি হবে এই মনে করে যে সেই ভিমরুলের চাক খেতে গিয়েছে অমনি সব বেরিয়ে কি মজাটাই তাকে দেখাতে লাগল শিয়ালদহ প্রাণের ভয়ে খালি ছুটে আর বলে কি কুরুক্ষেত্রে আর যাবনা খানিক বাদে ভিমরুল তাকে ছেড়ে গেল তখন সে ভাবল ক্ষেত্রে তো রোজ যাই তাতে তো কিছু হয় না ফল খেতে গিয়ে আমার বিপদ হলো তবে আর ক্ষেত্রে যাব না ফল না খেলেই হল এই ভেবে সে বলতে লাগলো যদি ইক্ষুর ক্ষেত্রে যাব আর না ফল খাব খালি এই কথাই বলল তারপর যখন বেদনা একটু কমে এলো তখন সে ভাবল ওই ফল টার ভিতরে পোকা ছিল তারাই আমাকে কামড়াচ্ছে আগে যদি ফল্টাতে নাড়া দিতাম তবে পোকাগুলি বেরিয়ে যেত তারপর ফল খেতে কোন কষ্ট হতো না আহা ফল খেতে না জানি কত মিষ্টি তবে আর ফল খাব না কেন খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে এই ভেবে সে বলতে লাগল যদি ইক্ষুর ফল খাব আগে দ্বন্দ্ব দিয়ে নাড়া দিব বলতে বলতে আখের ক্ষেতে গিয়ে সেতু লাঠি দিয়ে নাড়া দিয়েছে অমনি আর যাবে কোথায় ভিমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়লো সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না

Comments