আমার পরিচয়
বিসমিল্লাহির রহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমি খুব সাদামাঠা সাধারণ একজন মানুষ,
আমার নাম মো: রবিউল আওয়াল ( রোকন)
আমার এলাকার সবাই রোকন নামেই চেনে।
রবিউল আওয়াল মাসে জন্ম গ্রহণ করেছিলাম তাই আমার শ্রদ্ধের নানা জান রবিউল আওয়াল নামটা রেখে ছিলেন। কিন্তু রবিউল আওয়াল নামটা শুধু সার্টিফিকেটেই রয়ে গেছে কারন
দূরের কেউ তো দূরের কথা এলাকার অনেকেই জানেনা।
আমার বাবার নাম মো: ইউসুব আলী।
আমার জীবনের প্রথম বন্ধু।
বাবার সম্পর্কে লিখে শেষ করা যাবে না।
তার পরেও অন্য একদিন লিখবো ইনশাল্লাহ।
আমার জন্ম ৩০ শে ডিসেম্বর ১৯৯৬ সালে সিরাজগঞ্জ জেলার সদর থানার রতনকান্দি ইউনিয়ন পোস্ট ভেওয়ামারা শুকদেবপুর গ্রামে জন্ম গ্রহণ করেছি।
শিক্ষা জীবন :গ্রামের পাশেই সড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক (৫ম শেণী) শেষ করি।
৫ম শ্রণী শেষ করে কয়েক গ্রাম দূরে দত্তবাড়ী দারুল হিফজ ইসলামিয়া মাদ্রাসায় মক্তব বিভাগে ভর্তি হই। এই মাদ্রাসায় অনেক গুলো বছর অতিবাহিত করেছি এবং অনেক সৃতি রয়েছে এই মাদ্রাসার সাথে এবং এই মাদ্রাসা থেকেই হিফজ শেষ করি।
এর পর সিরাজগন্জের আরেক ঐতিয্যবাহী আলির পুর মাদ্রাসায় কিতাব বিভাগে ভর্তি হই।
এবং ওখানেই কয়েক বছর পড়ালেখা করে তার পর জামতৈল মাদ্রাসা পড়া শেষ করি।
কর্ম জীবন শুরু হয় গ্রামের একটা মসজিদ ও মক্তব দিয়ে,
তার পর ঢাকা গাজীপুর একটা হিফজ খানায় কয়েক বছর চাকুরী করি।
তার পর ১৭ সালে ইসলামিক ফাউণ্ডেশন এর আওতায় একটা সরকারী প্রকল্পে দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা চাকুরী শুরু করি,
এই চাকুরী নিয়ে অনেক ইতিহাস রয়েছে পরে একদিন বলবো ইনশাআল্লাহ।
যাই হো আপাতত এই চাকুরী নিয়েই আছি কিন্তু বেতন ভাতা বন্ধ আছে।
তাই চলাফেরা খুব একটা ভালো চলছে না,
এই জন্য আমার সহকর্মী মাওলানা মুফতী মাহমুদুল হাসান সাহেবর পরামর্শ অনুযায়ী অনলাইনের জগতে পদার্পণ করতে যাচ্ছি।
কিন্তু অনলাইন সম্পর্কে আমার তেমন কোনো ধারনা নাই, তার ও চেষ্টা করবো অনলাইনের সকল নিয়ম কানন মেনে সঠিক ভাবে কাজ করে সফলতা অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যদিও আমি অনলাইন সম্পর্কে কিছুই জানিনা
কিন্তু আমার ইচ্ছে মহান আল্লাহ তায়ালা যদি আমাকে তাওফিক দান করেন তাহলে সফলতা না আসা পর্যন্ত ফিরবো না ইনশাআল্লাহ।
যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন আমাকে সফলতার সউচস্হানে আমাকে পৌঁছে দেন।
অনেক কিছুই লেখার ছিলো কিন্তু সংক্ষেপে এখানেই ইতি টানলাম
সবাইকে ধন্যবাদ জানায় কষ্ট করে লেখাটা পড়ার জন্য।
সবাই আবারো সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া
রহমাতুল্লাহি ওয়া বরাাতুহ।



wellcome to serey