আমার পোষ্টে সবাইকে স্বাগতম।
আসসালামু আলাইকুম আমি রোদ্দুর। এই প্ল্যাটফর্মে এসেছি নতুন কিছু শেখা ও জানার পাশাপাশি সবার সাথে মিলে কাজ করতে। কবিতা লিখতে ভালোবাসি, ভাবনাগুলো শব্দে গেঁথে প্রকাশ করতে ভালো লাগে তাই আপনাদের মাঝে এলাম আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সামনে এগিয়ে যেতে পারব।
সবাই চলুন একসাথে গড়ে তুলি সুন্দর এক কমিউনিটি, যেখানে থাকবে বন্ধুত্ব, আর ভালোবাসা।আসলে আমার কবিতা লিখতে তাই কবিতা লিখে নিজের ডাইরির ফাটা ভরপুর করে রেখেছিলাম তাই ভাবলাম আপনাদের মাঝে এক এক করে শেয়ার করি।তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার কবিতা পোষ্আজকের কবিতার নাম:-
আকাশ সমান ভালোবাসা।
লিখেছি আমি নিজেই।@roddur
তুমি আমার আকাশ সমান ভালোবাসা,
মন জুড়ে থাকা এক চিরন্তন আশা।
তোমায় ভেবে কাটে আমার রাত দিন,
তুমি ছাড়া মনে পড়ে না কোন কিছুর।
তোমার হাসি আমার রোদের আলো,
তোমার চোখে স্বপ্নেরা পাখা মেলে ।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
তুমি আমার শান্ত নদীর গান।
তোমায় দেখে ভুলে যাই দুঃখ,
তোমার পাশে থাকলে লাগে সুখ।
তোমার নামেই ধ্বনিত হৃদয়,
তুমি না থাকলে সব হয় ক্ষয়।
তুমি ছাড়া পৃথিবী লাগে ফাঁকা,
তোমার ভালোবাসায় আমিযে ঢাকা।
তোমার কথা মনে হলেই হাসি,
তুমি আমার প্রিয়, তোমায় ভালোবাসি।
তুমি যেন চাঁদের মতো নরম,
তোমার সাথেই গড়ি জীবনের রং।
তুমি পাশে থাকলে সবই সহজ,
তুমি দূরে গেলে মন হয় ভীষণ নিঃসঙ্গ।
তুমি আছো বলেই স্বপ্ন দেখি,
তোমার কথা মনে করেই সুখে বেঁচে থাকি।
তুমি না থাকলে সবই থেমে যায়,
তুমি মানেই ভালোবাসার মহাকাব্য হয়ে যায়।
তোমার ভালোবাসা আকাশের মতো বিশাল,
যেখানে হারিয়ে যায় সব ব্যথার কালো ছায়া।
তুমি আমার হৃদয়ের রঙিন পাতা,
চিরকাল থেকো কবিতা নিয়ে কিছু কথা:-কবিতায় মনের কথা গুলো সহজেই প্রকাশ করা যায়। যা বলায় কষ্ট হয়, তা লেখা যায় ছন্দে ছন্দে। তাই আমি কবিতা লিখি, নিজের ভালো লাগা, দুঃখ, অভিমান কিংবা স্বপ্নগুলো তুলে ধরি শব্দের খেলায়। এই প্ল্যাটফর্মে কবিতা শেয়ার করে আনন্দ পাই, কারণ এখানে অনেকেই পড়ে, অনুভব করে, ভালোবাসে। কবিতা আমার মনের দরজা খুলে দেয়, তাই লিখি এবং সবার সাথে ভাগ করে নিই আমার মনের কথাগুলো।
সবশেষে নিজেকে নিয়ে কিছু কথা :-
আমি রোদ্দুর, পঞ্চগড় থেকে। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি আর জীবনের ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকেই এই প্ল্যাটফর্মে এসেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, সবাই এত আন্তরিক এবং সহানুভূতিশীল। আশা করি আপনাদের সাথেই কাটবে এক সুন্দর যাত্রা, শিখব অনেক কিছু, আর নিজেকেও আরও ভালোভাবে গড়ে তুলব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই সবসময়। ধন্যবাদ।
🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️
Lot of thanks those steemains who suport me and my post.
পাশে থেকো মনে গাঁথা।
ট।


.jpg)
