আজকের কবিতার নাম:- **সময় যখন থমকে যায়।

roddur

আমার পোষ্টে সবাইকে স্বাগতম।

Source 

আসসালামু আলাইকুম আমি রোদ্দুর। এই প্ল্যাটফর্মে এসেছি নতুন কিছু শেখা ও জানার পাশাপাশি সবার সাথে মিলে কাজ করতে। কবিতা লিখতে ভালোবাসি, ভাবনাগুলো শব্দে গেঁথে প্রকাশ করতে ভালো লাগে তাই আপনাদের মাঝে এলাম আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সামনে এগিয়ে যেতে পারব।

সবাই চলুন একসাথে গড়ে তুলি সুন্দর এক কমিউনিটি, যেখানে থাকবে বন্ধুত্ব, আর ভালোবাসা।আসলে আমার কবিতা লিখতে তাই কবিতা লিখে নিজের ডাইরির ফাটা ভরপুর করে রেখেছিলাম তাই ভাবলাম আপনাদের মাঝে এক এক করে শেয়ার করি।তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার কবিতা পোষ্আজকের কবিতার নাম:-

সময় যখন থমকে যায়।

লিখেছি আমি নিজে@roddur


সময় যখন থমকে যায়।

চারপাশটা যেন নীরবতায় ঢেকে যায়।

ঘড়ির কাঁটা চলে না আর,

মনটা দাঁড়িয়ে পড়ে একা কোনো দ্বারে।

চেনা মুখগুলোও হয় অচেনা,

হাসির বদলে চোখে জমে কুয়াশা।

প্রতিদিনের ব্যস্ততা হঠাৎ থেমে যায়,

শুধু স্মৃতিরা এসে পাশে বসে চুপচাপ।

সেই পুরনো দিনের কথা মনে পড়ে,

যখন তুমি ছিলে, সময় ছিল রঙে ভরা।

এখন শুধু বাতাস বয় ধীরে ধীরে,

কানে বাজে অতীতের কোনো মধুর সুর।

ছবি দেখি, চোখে জল আসে,

ভালোবাসা কি সত্যিই হারিয়ে যায় পাশে?

চায়ের কাপ ঠান্ডা হয়ে যায় টেবিলে,

তবুও কেউ আসে না, মন পড়ে কেবিলে।

একটা মেসেজের অপেক্ষা করি,

যেখানে লেখা থাকবে “ভালো আছি, তুমিও থেকো ভালো।”

কখনো রোদ আসে, আবার যায়,

তবুও মনে হয়, সময়টা থেমে রয়।

যেন জীবনটা দাঁড়িয়ে আছে কোনো পুরনো মোড়ে,

যেখানে তুমি একদিন বলেছিলে "ফিরে আসবো আবার ভোরে।"

সময় যখন থমকে যায়,

তখনই বোঝা যায় কারা হৃদয়ে চিরকাল রয়।

তুমি হয়তো নেই, তবুও আছো,

এই নীকবিতা নিয়ে কিছু কথা:-কবিতায় মনের কথা গুলো সহজেই প্রকাশ করা যায়। যা বলায় কষ্ট হয়, তা লেখা যায় ছন্দে ছন্দে। তাই আমি কবিতা লিখি, নিজের ভালো লাগা, দুঃখ, অভিমান কিংবা স্বপ্নগুলো তুলে ধরি শব্দের খেলায়। এই প্ল্যাটফর্মে কবিতা শেয়ার করে আনন্দ পাই, কারণ এখানে অনেকেই পড়ে, অনুভব করে, ভালোবাসে। কবিতা আমার মনের দরজা খুলে দেয়, তাই লিখি এবং সবার সাথে ভাগ করে নিই আমার মনের কথাগুলো।

সবশেষে নিজেকে নিয়ে কিছু কথা :-

আমি রোদ্দুর, পঞ্চগড় থেকে। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি আর জীবনের ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকেই এই প্ল্যাটফর্মে এসেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, সবাই এত আন্তরিক এবং সহানুভূতিশীল। আশা করি আপনাদের সাথেই কাটবে এক সুন্দর যাত্রা, শিখব অনেক কিছু, আর নিজেকেও আরও ভালোভাবে গড়ে তুলব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই সবসময়। ধন্যবাদ।


রব সময়েই তোমার অস্তিত্ব গাঁথা।



ই।ট।

Comments