আসসালামু আলাইকুম
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি global Tv Online এর ইউটিউব চ্যানেল থেকে গত তিন সপ্তাহ আগে মুক্তি পাওয়া "মোমের পুতুল" নাটকটি।
এই নাটকে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্যতম এক মুখ শামীম হাসান সরকার। এই নাটকে তাকে মূলত হিজলার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। নাটকের প্রথমে দেখা যায় তার বোনের জন্মদিনে তাকে আলাদা একটা রুমে রেখে তার বোনের জন্মদিন পালন করা হয়। তাকে তার বাবা ও বোন সহ্য করতে পারতো না কারণ সে হিজলা ছিলো বলে অন্যদিকে তার মা তাকে খুব ভালোবাসতো। একদিন তাদের মধ্য কিছু কথাবার্তায় তিনি কষ্ট পান ও বাড়ি ছেড়ে কিছু হিজরাদের দলে যোগ দেন। তিনি ও তার দল বিভিন্নভাবে মানুষের থেকে টাকা আদায় করেন।একদিন তিনি জ্যামে থাকা একটা গাড়ি কাঁচে টোকা দেন গ্লাস নামাতে ও কিছু টাকা চান। গ্লাস না খুলায় তিনি বারবার টোকা দেন ও একসময় গ্লাস নামালে দেখেন ভিতরে তার মা কাঁদছেন। তিনি সেখান থেকে দৌড় দেন। তখন মানুষ মনে করে তিনি হয়তো কিছু চুরি করেছেন। তাই সাধারণ মানুষ তাকে মারধর করতে থাকে।
পরবর্তী তার মা এসে তার পরিচয় দিয়ে তাকে বাঁচায়। তখন তার মা তার সাথে তার বাসায় যায় ও দেখে তাদের ছেলে ঐখানে খুশি আছে। এরই মধ্য শুরু হয় লকডাউন। ফলে তাদের সকল উপার্জন বন্ধ হয়ে যায়। তখন তারা মাদক বিক্রিতে লিপ্ত হয়। একদিন তারা সবাই বসে আছে তারা দেখতে পায় রাস্তার পাশে একটা লোক পড়ে আছে। তারা তাকে হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে তারা স্বেচ্ছাসেবক এর কাজ করে ও করোনায় মৃত মানুষকে দাফন করে। একসময় শামীম হাসান করোনায় আক্রান্ত হয় ও তার পরিবারকে তা জানানো হয়। তখন সেখানে সবচেয়ে বেশি ভালোবাসা ফুটে ওঠে তার বাবার। তিনি অনেক কষ্ট করে ও ছেলের জন্য একটা ICU বেড পান নি। আর এইভাবেই শেষ হয় নাটকটা।
নিজের কিছু কথা
আসলে এককথায় বলতে গেলে নাটকটা অসাধারণ। এখানে আমাদের সমাজে হিজরারা যে অবহেলার শিকার তা ফুটে উঠেছে। হিজরারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে বোঝা। কিন্তু এদের সঠিক শিক্ষা প্রধানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপন্তর করা সম্ভব। নাটকের ৯-১১ মিনিট দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ও পুরা নাটক দেখলে চোখে পানি চলচল করবে। আশা করি আপনারা পুরো নাটকটা দেখবেন ও কোনো হিজরা দেখলে খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন তারাও আমার আপনার মত মানুষ।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)