চিকেন শর্মা (রিভিউ)

R

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের ফেনী জেলার একটা রেষ্টুরেন্টের খাবারের অভিজ্ঞতা শেয়ার করবো।

 

 

Items: চিকেন শর্মা ।

Rate: 150 টাকা

Test: 9/10

Service: 10/10

Restaurant: দ্যা ভোজন কোম্পানি

Location: আপ্যায়ন আফরোজ টাওয়ার (৩য় তলা) কলেজ রোড, ফেনী।

 

অভিজ্ঞতাঃ-

শর্মার সাইজ ও ভিতরে চিকিনের পরিমানটা ভালোই ছিলো আর শর্মার নানটা খুবই সফট ছিলো। যেহেতু এখন শীত শীত ভাব তাই একটু ঝাল বাড়িয়ে নিয়েছিলাম আর খেতে জোস লাগছে। সব মিলিয়ে ওনাদের শর্মায় নাগার কম্বিনেশন খুবই চমৎকার ছিলো। এককথায় অসাধারণ ছিলো। উনাদের সার্ভিসটাও খুব ফাষ্ট ছিলো ও উনাদের ব্যবহার খুব ভালো লেগেছে।

 

 

 

আশা করি এই রিভিউটা আপনাদের ভালো লাগবে। আর লোকেশন দেওয়া আছে ইচ্ছে হলে ট্রাই করতে পারেন। আরো নতুন নতুন খাবারের রিভিউ পেতে আমার সাথেই থাকুন।

Comments