বর্তমান আমাদের দেশে শীতকাল চলতেছে। এখনো পুরোপুরি ভাবে আমাদের কাছে শীত আসে নেই।তবে কিছু দিনের মধ্যে বাংলাদেশে শীত চলে আসবে।শীত কাল আমার কাছে এক প্রিয় কাল। শীতের সকালে যে দিকেই তাকাই সে দিকেই শুধু কুয়াশা আর কুয়াশা। কোন দিকে দেখা যায় না। বাংলার ছয়রিতুর মধ্যে শীতকাল পাঁচ তম রিতু। পৌষ ও মাঘ মাস মিলে শীতকাল চলে। ফাল্গুন মাসে কিছুটা শীত অনুভব করা যায়। শীত কালে মাঠ ঘাট খাল বিল কুয়াশায় আচ্ছন্ন থাকে।
শীতের দুপুর বেলা
শীত কাল বাঙালির কাছে একটা প্রিয় মৌসুম।শীত কালের শুরুতে বাংলাদেশে নতুন ধান কাটার আনাগোনা শুরু হয়ে যায়। সবাই নতুন ধান ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কৃষকের মুখে হাসি ফুটে উঠে। নতুন ধান বাসায় উঠলে বাঙালিদের নবান্ন উৎসব শুরু হয়ে যায়। শীতের দুপুর বেলা একটু একটু কুয়াশা ভেদ করে রোদের দেখা যায়। যেখানে একটু রোদ দেখা যায় সেখানে মানুষের ভিড় জমে যায়। সকাল বেলা থেকে মানুষ এই রোদের অপেক্ষা করে।একটু রোদের দেখা পেলে মানুষ জড়ো হয়ে। শীতকালে কৃষকরা জমিতে গান গেয়ে কাজ করেন।
শীতের বিকেল বেলা
বিকাল বেলা সবাই গোসল করে মোটা কাপড় পরে। বিকাল বেলা শীতকালে গ্ৰামের ছেলেরা ক্রিকেট, ফুটবল,ভবি ইত্যাদি খেলা খেলে থাকেন। শহরের থেকে গ্ৰামে শীতের সময় একটু বেশি মজা হয়।আরো অনেক খেলা ধুলা হয় এই শীতকালে। বিকাল বেলা সূর্য ডুবে যাওয়ার দৃশ্য টা আমার অনেক বেশি ভালো লাগে। আকাশ টা অনেক লাল হয়।
শীতকালের পিঠা
চিতাই পিঠা
চিতাই পিঠা শীতকালের অন্যতম একটা পিঠা।এই পিঠা শীতের সকালে প্রতিটি বাড়িতে তৈরি করে থাকে।এই পিঠা বানানোর জন্য তেমন কিছু সামগ্ৰী লাগে না।চালের আটা এবং পানি দিয়ে এই পিঠা তৈরি করা হয়। সকাল বেলা কৃষকরা এই পিঠা নাস্তা হিসেবে ব্যবহার করে। শহরের থেকে গ্ৰামে এই পিঠার প্রচলন একটু বেশি।
তেল পিঠা
তেল পিঠা বাংলাদেশের একটি জনপ্রিয় পিঠা।এই পিঠার সাথে বাংলাদেশের প্রতিটি মানুষ পরিচিত।এই পিঠা শীতকালে বেশি চলে।এই পিঠা বানানোর জন্য প্রয়োজন চালের আটা বা ময়দা,চিনি অথবা গুড়, এবং তেল।এই কয়টি উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করা হয়। এই পিঠা বাংলাদেশের সব জায়গায় সীমাবদ্ধ।
আমার স্বপ্ন
আমার স্বপ্ন হচ্ছে নিজের টাকা দিয়ে বাবা মায়ের সেবা যত্ন করা এবং বাড়ি গাড়ি করা। বাড়ির আশপাশে সকল গরীব দুঃখী মানুষের সেবা যত্ন করা। এবং বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করা।
Language: Bangla
Writer: @riyad
Camera: Redmi note 9


I accept your work for the competition, good luck to you)
nice post bro