পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। প্রায় আড়াই বছর দলেই ছিলেন না। সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের আগস্টে। তারপর কোনো ফরমেটে আর দেখা যায়নি উসমান খাজাকে। অবশেষে অস্ট্রেলিয়া দলে সুযোগ মিললো। আর প্রত্যাবর্তনটা স্মরণীয় করেই রাখলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার।সিডনিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে খেলতে নেমে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন খাজা। প্রথম ইনিংসে ১৩৭ রানের পর এবার অপরাজিত ১০১ রানের ইনিংস। এর চেয়ে স্বপ্নময় প্রত্যাবর্তন আর কি হতে পারতো!
এরই সাথে ১৪ টেস্ট পর ফিরে দুই ইনিংসেই সেঞ্চুরি অনন্য রেকর্ড গড়েছেন খাজা। এই রেকর্ডে নাম আছেন আরো দুইজনের, স্টিফেন স্মিথ ও রোহিত শর্মার। এছাড়া ষষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে সিডনিতে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড বুকেও নাম খেলালেন খাজা।প্রথম ইনিংসে ৪১৬ রান করা অস্ট্রেলিয়া ১২২ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। তবে এবার ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারাও।সেখান থেকে খাজা আর ক্যামেরুন গ্রিনের ১৭৯ রানের বিশাল জুটিতে ম্যাচে দাপট ফিরে অসিদের। শেষ পর্যন্ত এই জুটিটি ভাঙেন জ্যাক লিচ। পরের বলে তিনি অ্যালেক্স কারেকেও ফিরিয়ে দিলে দেরি না করে ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা।১৩৮ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন খাজা। প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩ চারের সাহায্যে করেছিলেন ১৩৭।

