Some beautifully photography..

rasel72

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু ফটোগ্রাফি শেয়ার করব৷ চলুন শুরু করি-


• প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো রাতের সময় তোলা।একদিন বাজার থেকে আসতে বেশ রাত হয়ে গিয়েছিল। হাটতে হাঁটতে ব্রীজ পার হচ্ছিলাম। তখন আকাশের দিকে তাকিয়ে দেখি আজকে আকাশটা যেন একটু অন্য রকম সুন্দর লাগতেছিল। সামনের দিক থেকে গাড়ীর লাইটের আলোতে ক্যামেরায় যেন ছবিটা ভিন্ন ধরনের চিত্র ফুটে উঠে। যার ফলে আপনাদের সাথে শেয়ার করলাম।

• এবার চলুন দ্বিতীয় ছবিতে যাওয়া যাক। জীবনে কত স্টাইলের ফল, মানুষ, জীব জন্তু দৃশ্য ছবি দেখলাম। তা বলার বাইরে। মুলার চাষ যখন কৃষকরা মন দিয়ে করতেছিল। তখন আমি বাড়ীতেই ছিলাম। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার আব্বু মাঠ থেকে কয়েকটা মুলা তুলে আনছে। তার মধ্যে দুইটা মুলার সাইজ এবং দেখতে যেন একটু অদ্ভুত আকৃতির। অনেকটা মানুষের কোনে অংশের সাথে মিশে যায়। সৃষ্টিকর্তার কি সৃষ্টি। তিনি চাইলে সব কিছুই সম্ভব।আমি আমার ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম৷ তারই মধ্যে একটা হলো এই ছবিটা।

Comments