দিন যত যাবে তত হয়ত বাস্তবতাকে আরও বেশি করে বুঝতে পারব। জীবন পথ না চললে, পথে হোঁচট না খেলে কিছু শেখা যায় না। রুমে বসে থেকে উচ্চ ডিগ্রি লাভ করে কোন কাজে আসবে না যদি বাস্তব কোন অভিজ্ঞতা না থাকে।
এই আমার কথাই ধরুন, ছোট বেলা থেকে আমার যখনই কেন সমস্যা হতো, কিছু বুঝতে পারতাম না আমার একজন শিক্ষক আছেন, তাকে জানাতাম। সে সব বলে দিত কিভাবে কি করতে হবে৷ আস্তে আস্তে যখন আমি স্কুল ছেড়ে কলেজ জীবন শেষ করলাম, তখন থেকে স্যার আমাকে অনেক সময় অনেক কিছু জানতে চাইলে বলত না৷ বল"রাসেল জীবনে সব জায়গায় যাও, নিজে ভাবতে থাকো, সমস্যার সমাধান করো জীবনে এগিয়ে যেরে পারবে
।"ত


