আসসালামুয়ালাইকুম, প্রথমে সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি তো আজকের গল্পটা হল দর্শনীয় স্থান-বাইতুল আমান জামে মসজিদ নিয়ে।
বাংলাদেশের দর্শনীয় স্থান গুলোর মধ্যে বাইতুল আমান জামে মসজিদ হলো একটি। এটি জনগণের কাছে গুটিয়া মসজিদ নামেও পরিচিত। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামে অবস্থিত।
ছবি সূত্র: ফেসবুক থেকে সংগ্রহ করা
বরিশাল শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে ১৪ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান জামে মসজিদ। ২০০৩ সালের ১৬ ডিসেম্বর উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু চাংগুরিয়া গ্রামে প্রায় ১৪ একর জমির উপর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ- ঈদগাহ্ কমপ্লেক্স এর নির্মান কার্যক্রম শুরু করেন। ২০০৬ সালে উক্ত গুটিয়া মসজিদ ও ঈদগাহ্ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়।
বাইতুল আমান জামে মসজিদ ২০ হাজার অধিক ধারন ক্ষমতা সম্পন্ন ঈদগাহ্ ময়দান রয়েছে। এছাড়াও এতিমখানা, একটি ডাক বাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক-পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। কমপ্লেক্সের মূল প্রবেশ পথের ডানে বড় পুকুর।পুকুরের পশ্চিম দিকে মসজিদ, এক সঙ্গে প্রায় ১৫০০ মুসল্লী নামাজ পড়তে পারে। মসজিদের ওপরে ৯ টি, বাইরে ৪ টি, ভেতরে ছোট ছোট ৭ টি এবং মূল প্রবেশ দ্বারের দুই পাশে আরো দুটি গম্বুজ রয়েছে। মসজিদের মিনার টির উচ্চতা প্রায় ১৯৩ ফুট ।
ছবি সূত্র: ফেসবুক থেকে সংগ্রহ করা
এই মসজিদ টিতে উন্নমানের কাঁচ, পাথর, ফ্রেম, এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। এই মসজিদ টিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ, জমজম কূপের পানি, আরাফার ময়দান, জাবালে রহমত, জাবালে নৃর, নবীজীর জন্মস্থান, মা হাওয়া এর কবর স্থান, খলিফাদের কবরস্থান, অন্যান্ন বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষন করা আছে, যা দর্শনার্থীরা দেখতে পারেন।
এই মসজিদের নির্মাণ কাজে প্রায় ২ লাখ ১০ হাজার শ্রমিক কাজ করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় । মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা এবং মসজিদের নির্মাণশৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্য প্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ করা যায়।
আমিও এখানে ২ বার ঘুরে আসছি তবে সেটা অনেক আগে। সত্যিই মসজিদ টা আমার খুব ভালো লেগেছে। তাই বলবো সবাই একবার হলেও এখান থেকে ঘুরে আসবেন।কারন মসজিদ ও যায়গাটা সত্যিই অনেক সুন্দর। সবাইকে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ! সবাই ভাল ও সুস্থ থাকবেন । আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)