বাংলা ও বাঙালী

R
rahik
অনন্য নৈসর্গিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। এদেশের প্রকৃতি যেমন সবুজ,শস্য শ্যামলা, মনোমুগ্ধকর ঠিক তেমনি এখানকার মানুষের জীবনযাত্রাও খুবই সাদামাটা ও আবেগ ভালোবাসায় ভরপুর। এরা যেমন আচার আচরণেও খুবই সহজ সরল আবার আথিতেয়তায়ও এরা বিদেশীদের মুগ্ধ করে। এদেশের প্রকৃতি মানুষের ছোঁয়াতে আর মুগ্ধতার মিশ্রণে হাজারও কবির জন্ম। আর এদের কবিতার মূল বিষয়বস্তুও তাই প্রকৃতি ও আবেগ ভালোবাসায় ভরপুর। এদেশে যেমন রয়েছে কক্সবাজারের মত সামুদ্রিক সৌন্দর্য ঠিক তেমনি রয়েছে বান্দরবান,খাগড়াছড়ি, রাঙ্গামাটির মত পাহাড়ি সৌন্দর্য। আবার ঠিক এখানেই রয়েছে সুন্দরবনের মত গহীন বন। আবার রয়েছে সিলেটের মত ঝর্ণা আর পরিষ্কার পানির মিশ্রণে তৈরী অপূর্ব সৌন্দর্য। আবার এদেশেই রয়েছে নানা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনপূর্ণ লালবাগের কেল্লা, সাতগম্বুজ মসজিদ। এদেশের মানুষ চারিত্রিক দিক থেকে খুবই ধর্মভীরু। কিন্তু সব ধর্মের মানুষ মিলেমিশে ভাই ভাই হয়ে থাকে। বাংলা ও বাঙালী যেন এক আপন ও মমতার নাম। যে ভীনদেশিই এদেশে ভ্রমণ করে গিয়েছে সকলেই নিয়ে গেছেন অনাবিল হাসি, আনন্দ ও ভালোবাসায় স্মৃতিময়  সময়। এদেশের সাথে বাঙালীর যেন এক মায়ের সাথে সব সন্তানের সম্পর্ক। যেই কিনা এদেশ ছেড়ে পাড়ি জন্মায় সেই যেন অনুভব করে তার তীব্র অভাব, যেন সে হারিয়ে ফেলেছে তার আপন মাকে। এদেশ কখনই ভুলবার নয়। তাই আমি গর্বিত আমি বাঙালী, আমি বাংলার সন্তান।

Comments

mahmud209
🥰🥰