An honest rivew of Republic movie

R
rahat

রিপাবলিক মুভির রিভউ:

আজকে শেয়ার করবো আমার দেখা আরেকটি প্রিয় মুভির রিভিউ।মুভিটির নাম রিপাবলিক।মুভিটি ২০২১ সলের পহেলা অক্টোবর রিলিজ হয়।ছবিটি পরিচালনা করেছেন Deva Katta। রাজনৈতিক থ্রিলার টাইপ এর মুভিটিতে অভিনয় করেছেন Sai Dharam Tej,Aishwarya Rajesh,Jagapathi Babu,Ramya Krishna এবং আরো প্রমুখ।২৫ কোটি রুপি ব্যয় এ ছবিটি নির্মাণ করা হয়।ছবিটির বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।

ছবিটির প্রথমে দেখানো হয় একটি গ্রাম এর চাষাবাদ করার জন্য যেই পুকুর গুলো থাকে সেখানে কিছু ডেভিল ফিশ ছেড়ে দেওয়া হয়।পুকুরে সাধারণত ২ প্রকার মাছ থাকে,একধরনের মাছ থাকে যারা পুকুরের নিচের বিভিন্ন উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে।আরেকপ্রকার মাছ থাকে তারা মূলত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।কিন্তু ডেভিল ফিশ এই সব মাছ গুলোকে খেয়ে ফেলে।এমনকি অতিরিক্ত ক্ষুধা লাগলে তারা নিজেদেরকে খেয়ে ফেলতে দ্বিধা বোধ করে না।তবে এই মাছ এ একধরনের বিষাক্ত পদার্থ থাকে যেগুলো মানুষের শরীর এ মারাত্বক ক্ষতি করে।তবে মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং এই মাছের ব্যাবসা খুব ই লাভজনক।

ছবিটির নায়ক ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান থাকে। তার যেকোনো পড়া একবার দেখলেই মুখস্থ হয়ে যায়।তার বাবা থাকেন নির্বাচন কমিশন অফিস এর একজন সরকারি কর্মকর্তা।তবে তিনি ঘুষ খান,আর এই ঘুষের টাকা নায়ক নিতে চায় না।তার প্রয়োজনের টাকা সে টিউশন করিয়ে উপার্জন করে।তার মা মারা যাবার পর তার বাবা আরেকটি বিয়ে করে।কিন্তু তার শৎ মা তাকে আদর করে না,আর তার অতিরিক্ত বুদ্ধিমত্তা তার বাবার কাছেও পছন্দ না।ফলে সে একা একা ই নিজের মত করে বেড়ে উঠে ।আর সে IIT তে গোল্ড মেডেল পায়।কিন্তু সে জনগণের অন্যায় এর বিরুদ্ধে দাড়ানোর জন্য IAS এ জয়েন করে।যেটি তার বাবা পছন্দ করেন না।আর অপরদিকে নায়িকাকে দেখানো হয় তার ভাই কে খুজার জন্যে সে আমেরিকা থেকে ইন্ডিয়া তে আসে আর সেখানেই নায়কের সাথে দেখা হয়,সেখান থেকেই আস্তে আস্তে প্রেম।

আর ছবিটির প্রথমে যেই মাছের কথা বলা হয়েছে সেগুলো একজন রাজনৈতিক নেত্রীর।তার ক্ষমতা অনেক তাই এইসব নিয়ে কারোর কোনো মাথাব্যথা নেই।কিন্তু নায়ক কে সেই নেত্রীর উপর গবেষণার জন্যে কেবিনেট সেক্রেটারি হিসেবে প্রেরণ করা হয়।সে ওই মাছের ঝিল নিয়ে গবেষণা করে আর জানতে পারে যে ওই মাছের থেকে তৈরি ব্যাকটেরিয়া দিয়ে আশেপাশের জমির উর্বরতা নষ্ট হওয়ায় অনেক কৃষক এতে আত্বহত্যা করেন।সে পুরো গ্রামবাসীকে সাহায্য করার জন্য এগিয়ে যায় কিন্তু তারা নেত্রীকে অন্ধের মত বিশ্বাস করতো আর নেত্রী এইটা জানত।ফলে সে ভুল মানুষদের সাহায্য করতে যাওয়ায় তারাই তার প্রাণ নিয়ে নেয়।

তার জীবনে সে অনেক বাধা অতিক্রম করে শুধু ন্যায় এর জন্যেই তার জীবন টা উৎসর্গ করে গেছেন।আর অনেক দেরিতে হলেও তার বাবা সেটি বুঝতে পারেন আর তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তার ভুল স্বীকার করেন।

ছবিটির সব চিত্রগুলোই খুব সুন্দরভাবে সাজানো।আশা করি সবার কাছেই মুভিটি ভালো লাগবে।

রিভিউটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Comments