ডিম রান্না করে ফেলুন এভাবে
স্বাদে পরিবর্তন নিয়ে আসতে ডিম একটু অন্যভাবে রান্না করে ফেলতে পারেন। চিলি চিকেনের মতোই দেখতে চিলি এগ স্বাদেও হার মানাবে মাছ-মাংসকে। জেনে নিন রেসিপি।
পাঁচটি ডিম ফেটিয়ে নিন। স্বাদ মতো লবণ, ১/৪ চা চামচ মরিচের গুঁড়া ও আধা চা চামচ গোলমরিচের গুঁড়া মেশান। অ্যালুমিনিয়াম বা স্টিলের একটি বাটিতে তেল ব্রাশ করে ডিমের মিশ্রণ ঢেলে দিন। কড়াইয়ে পানি দিয়ে বাটি বসিয়ে দিন। পানি খুব বেশি দেবেন না। বাটির মাঝামাঝি পর্যন্ত থাকবে পানি। বাটি ঢেকে দিন ১০ মিনিটের জন্য। ডিমের মিশ্রণ জমে গেলে নামিয়ে ছুরি দিয়ে টুকরো করে কেটে নিন।
ব্যাটার তৈরির জন্য বাটিতে ৪ টেবিল চামচ ময়দা ও ৪ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার নিন। ১/৪ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে ডিমের টুকরোগুলো দিয়ে দিন। প্যানে তেল গরম করে ডিমের টুকরোগুলো বাদামি করে ভেজে তুলুন। লো মিডিয়াম আঁচে ভাজবেন। আরেকটি প্যানে অল্প তেল দিয়ে কয়েক কোয়া রসুন ও কাঁচা মরিচ কুচি দিন। একটি সবুজ ক্যাপসিকাম বড় টুকরো করে দিয়ে দিন। হালকা ভেজে একটি পেঁয়াজ বড় টুকরো করে দিন। হালকা ভেজে ২ টেবিল চামচ টমেটো সস, আধা চা চামচ সয়া সস ও আধা চা চামচ গ্রিন চিলি সস দিন। নেড়েচেড়ে স্বাদ মতো লবণ ও আধা চা চামচ কাশ্মিরি মরিচ গুঁড়া দিন। এতে রঙ ভালো আসবে। সব কিছু মিশিয়ে ডিমের টুকরোগুলো দিয়ে কম আঁচে নাড়ুন। গ্রেভি খেতে চাইলে অল্প পানি দিতে পারেন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন ভাত কিংবা রুটির সঙ্গে।
নিজ নিজ পেশায় সফল ও স্বাবলম্বী ৫০ জন নারীকে উৎসাহ প্রদানের লক্ষ্যে স্বীকৃতি দিয়েছে নারীদের নিয়ে কাজ করা কমিউনিটি 'পপ অব কালার।' নারী দিবস উদযাপন উপলক্ষে মার্চ মাসজুড়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় ২৫ মার্চ 'সর্বজয়া' শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পপ অব কালার।
অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত সফল নারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পপ অব কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম। এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফরিদা ইয়াসমিন, প্রথম আলোর ইয়ুথ বিভাগের প্রধান মুনির হাসান, ব্র্যাক ব্যাংক-তারা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেহরুবা রেজাসহ আরও অনেকে। অনুষ্ঠানে নারীদের ব্যাবসার প্রসার, ব্র্যান্ডিং, হেলথ কেয়ার, বিউটি ও স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ক সেশনে আলোচনা করেন অতিথি ও বক্তাগন। সবশেষে ৫০ জন সফল নারীকে স্মারক প্রদানের মাধ্যমে শেষ হয় সর্বজয়া অনুষ্ঠানটি।
সর্বজয়া আয়োজন সম্পর্কে পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম বলেন, 'অনেক প্রতিকূলতা অতিক্রম করে স্বাবলম্বী হওয়া ৫০ জন মেয়েকে আমরা স্বীকৃতি দিচ্ছি এই অনুষ্ঠানে। আমরা কোনও অ্যাওয়ার্ড বা পুরস্কার দিচ্ছি না। আমরা কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়া এই মেয়েদের স্বীকৃতি দিচ্ছি যেন তাদের দেখে আমাদের কমিউনিটির অন্যান্য নারীরাও অনুপ্রেরণা পান।'
২০১৪ সালে শুরু হওয়া এই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হল শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে মেয়েদেরকে স্বাবলম্বী করতে বিনামূল্যে সাহায্য করা। গত আট বছরে ১৫ হাজারের বেশি মেয়েকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে পপ অব কালার। ২০২১ সালে প্রথমবারের মতো সর্বজয়া অনুষ্ঠানের আয়োজন করে তারা।

