ভ্যাকসিন আসলে কি?
✓✓ভ্যাকসিন হল এক ধরনের রাসায়নিক যৌগ বা মিশ্রণ যা এন্টি বডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোন একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা জন্মাতে সাহায্য করে অর্থাৎ সহজ কথায় অনেকে আমরা বলে থাকি একটি চিকিৎসা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় রোগের জীবাণু শরীরে আগে থেকে লুকিয়ে রাখা। কোন প্রাণীর দেহে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি জীবিত বা মৃত কোন অংশ বিশেষ হতে প্রস্তুত ঔষধ যা ওই প্রাণীর দেহে ওই ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এন্টিবডি সৃষ্টি করে।
✓✓সর্বপ্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার ১৭৯৬ সালে।
•টিকা সাধারণত তিন প্রকার।
যথা:-
১) লাইভ অ্যাটিনিউটেড যেমন বিসিজি,প্লেগ, পোলিও ও হাম ইত্যাদি।
২) নিষ্ক্রিয়কৃত। যেমন ব্যাকটেরিয়াল- টাইফয়েড , কলেরা। - ব্যাবিস, হেপাটাইটিস-বি।
৩)টক্সেয়েড। যেমন: টিটেনাস,ডিপথেরিয়া।
✓✓মায়ের দুধ কেন উপকারী?
১) শিশুর বৃদ্ধি হয় পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
২) বুকের দুধ খেলে ভিটামিন এ এর ঘাটতি কমে।
৩) শিশুর শ্বাসযন্ত্রের সংক্রমনের প্রবণতা কমে।
৪) শৈশবে অসুস্থতা কম হয়।
৫) শিশুদের পড়াশোনার ক্ষমতা বাড়ে।
✓✓ইপিআই বলতে কী বোঝা যায়??
ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক টিকাদান কর্মসূচি যার লক্ষ্য হলো সারা পৃথিবীর সকল শিশুকে এ কর্মসূচি অধীনে নিয়ে আসা এবং বিভিন্ন রোগের হাত থেকে শিশুকে রক্ষা করা। বাংলাদেশ সহ জাতিসংঘ সদস্য রাষ্ট্রপতি শিশুদের সংক্রামক রোগ গুলো টিকাদানের মাধ্যমে শিশু আর কমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত একটি চলমান কর্মসূচি এটি।

