পানের দাম কম থাকায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না জাগেশ্বর এর পান চাষীরা

এই সময়টাতে বরাবরের মতো এবার ও পানের বাজার মূল্য কম । এই সময় পানের উৎপাদন বেশি হয় তবে পানের মূল্য কম থাকে । তাই ভালো ভালো পান বাজারে বিক্রি করতে নিয়ে গিয়ে আশা অনুরূপ টাকা পাচ্ছেন না জাগেশ্বর এর পান চাষীরা ।
আবার অনেকে পানের দাম কম থাকায় পান বিক্রি করছেন না । তারা আসা করছে সমের মাসের দিকে পানের দাম বাড়বে । আর জাগেশ্বর গ্রামে পান চাষীদের সংখ্যা বেড়েছে । আগে পান চাষীদের সংখ্যা কম ছিল । এই গ্রামের বেশির ভাগ মানুষ পান চাষ করে ।
এখাকার অনেক পান চাষী বলছেন পান ভেঙে বাজারে বিক্রি করা এখন লস । কারণ তারা বলছে পানের দাম অনেক কম । কিন্তু অপর দিকে শ্রমিক এর দাম অনেক বেশি । তাদের একটাই প্রত্যাশা সামনের দিনে পানের দাম ভালো থাকবে ।
জাগেশ্বর এর পান চাষ দৈর্ঘ্য দিন থেকে চলে আসছে । আর এক জমিতে পানের বরজ করলে তা কয়েক বছর পর্যন্ত পান চাষ করা যায় । তবে নতুন কোন জমিতে বরজ করতে পানের উৎপাদন বেশি হয় বলেন চাষীরা ।
এই সময়টাতে পানের দাম কম তাই অনেকে পান বিক্রি করছেন না । আবার এখানকার অনেকে পান বিক্রি করে দিচ্ছেন । তারা আশাবাদী পানের দাম বাড়বে এবং তারা লাভের মুখ দেখবে .


