একদিকে করোনা অন্যদিকে ডেঙ্গু। দুই মাঝখানে রাজধানী যেন ছন্নছাড়া হয়ে পরছে।করোনার প্রভাব শেষ হওয়ার আগেই শুরু হলো ডেঙ্গু জ্বর। রাজধানীর উত্তরার একটি পরিবারের ৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তারা সবাই উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটি এখন ডেঙ্গু রোগীতে পরিপূর্ণ। অথচ এই হাসপাতালের কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদফতরে। যদিও ডেঙ্গুর সব ধরনের তথ্য দৈনন্দিন ভিত্তিতে অধিদফতরে দেয়ার নির্দেশনা রয়েছে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখা থেকে নিবন্ধিত রাজধানীর ১৯২টি হাসপাতালের মধ্যে মাত্র ২৩টি ডেঙ্গুর তথ্য প্রদান করে, যা রাজধানীর মোট বেসরকারি হাসপাতালের মাত্র ৮ ভাগ। এই ২৩টি হাসপাতালে জানুয়ারি থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছে ৩ হাজার ৩৪৮ জন ডেঙ্গু-আক্রান্ত রোগী। তাহলে ১৯২টি হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৭৮৪ জন। একইভাবে বেড়ে যাবে মৃতের সংখ্যাও।
প্রতিদিন ডেঙ্গু-আক্রান্ত রোগীদের সঠিক তথ্য দিতে রাজধানীসহ সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ডেঙ্গুজ্বরের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ ও চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একাধিকবার নির্দেশনার পরও তথ্য দিচ্ছে না বেসরকারি হাসপাতালগুলো। ফলে ডেঙ্গু-আক্রান্ত রোগী এবং এ রোগে মৃতের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার যুগান্তরকে বলেন, ডেঙ্গুজ্বরের তথ্য প্রদানের জন্য রাজধানীর সব হাসপাতালেই আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কিন্তু বেশিরভাগ বেসরকারি হাসপাতাল তথ্য পাঠাচ্ছে না। ফলে ডেঙ্গুর প্রকৃত অবস্থা জানা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার তথ্যমতে, রাজধানীতে নিবন্ধিত ১৯২টি বেসরকারি হাসপাতাল ছাড়াও আবেদিত হাসপাতালের সংখ্যা ৭০টি। এর বাইরে অলিগলিতে অনেক ক্লিনিক বা হাসপাতাল রয়েছে, যার হিসাব নেই অধিদফতরে। যদি সব বেসরকারি হাসপাতালগুলো নিয়মিত ডেঙ্গুর তথ্য প্রদান করত তাহলে এর ভয়াবহতা সম্পর্কে প্রকৃত তথ্য নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হতো।


আপনার পোস্ট টি অন্য একটি সাইট থেকে নকল করা। নকল করা একটি শাস্তিযোগ্য অপরাধ। দয়াকরে এভাবে নকল করবেন না। অন্যথায় আপনার অ্যাকাউন্ট কালো তালিকাভূক্ত ( ব্ল্যাকলিস্ট) করা হবে।
এই লিংক থেকে থেকে কপি করেছেন।
https://www.jugantor.com/todays-paper/city/201842/%E0%A6%A1%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2