আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি প্রতিদিন কি কাজ করি তা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
প্রতিদিনের ন্যায় সকালবেলা ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ি।তারপর রেডি হয়ে দোকানে দিকে যাই। দোকান খুলে দোকানে বসি। তারপর দোকানে হিসাব গুলো চেক করি। এরপর চলে যাই হোটেলে নাস্তা করার জন্য। নাস্তায় থাকে নিজের পছন্দের খাবার পরোটা আর বাজি সাথে অন্যান্য।
এরপর নিজের কাজ আরম্ভ করি, মেকানিক হিসেবে হার্ডওয়ার সফটওয়্যার কাজ করি ।মোবাইলের আনলক করা হার্ডওয়ারে যেকোনো ফোনের কোন প্রবলেম হলে তার সার্ভিস করা। দোকানে যা যা থাকছে যেমন মোবাইলের এক্সেসরিজ, মোবাইল ফোন, ইলেকট্রিক সামগ্রি, ওয়াইফাই সামগ্রি, প্রিন্টার, ফটোকপি মেশিন এবং অন্যান্য।
রান্নার সময়
প্রতিদিনের ন্যায় যথাযথ সময়ে রান্না শুরু করি। কারণ আমরা প্রবাসে থাকি প্রবাসে নিজের রান্না নিজে করে খেতে হয়।নিজের ইচ্ছে মত পছন্দমত রান্না করি। রান্নায় যা ছিল তা হল গরুর মাংস। গরুর মাংস আমার ফেভারিট খাবারের ভিতরে একটি। রান্না শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করি। তারপর বিকেল বেলা আসরের নামাজ পড়ে দোকান চালু করি এভাবেই চলতে থাকে রাতে দশটা পর্যন্ত যথাসময়ে আবার দোকান বন্ধ করি খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে।

