আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
SEREY সাইডের সকল বন্ধুরা কেমন আছেন ?আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখেন।আজকে আমি আপনাদের সামনে আমার ব্যবসায়ী কিছু কার্যক্রম শেয়ার করব। আমি আমার দোকানে বিভিন্ন রকম কাজ করে থাকি। আমি একজন মোবাইল মেকানিক। হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে থাকি। আজকে আমি দুইটি ফোনের সফটওয়্যার করেছিলাম।
ফোন দুটি হলো samsung s5830i। ফোন দুটিতে একই প্রবলেম ছিল প্রবলেম গুলো হল ফোনের ভিতর শুধু স্যামসাং লোগো এসে দাঁড়িয়ে থাকে। আমরা যারা মেকানিক তারাই কাজগুলো অনায়াসে বুঝতে পারি। আমরাই কাজ করার জন্য অর্ডিনের সহযোগিতা নিয়ে থাকি এবং ফ্লাশ ফাইল smfw সহযোগিতা নিয়ে থাকি। এই কাজগুলো করতে আমার সময় লেগে যায় দশ মিনিটের মত। এই ফাইল গুলা পাওয়া যায় smfw site থেকে। এই সাইট থেকে কোন ক্রেডিট ছাড়াই ফাইল গুলো ডাউনলোড করা যায় যারা যারা মোবাইলে সফটওয়্যারে কাজ করেন তারা স্যামসাং সকল ফোন সফটওয়্যার এবং আনলক করার জন্য এই সাইডে সহযোগিতা নিতে পারেন।আলহামদুলিল্লাহ অবশেষে কাজগুলো আমি সাকসেস হই।
আজকে আমি দোকানে দুটি ফোন বিক্রি করেছিলাম। আমার এক বন্ধু আমার থেকে একটি ক্রয় করে। বন্ধু বলে কথা সামান্য প্রফিটে বিক্রি করে দিয়েছিলাম। ফোনটির মডেল ছিল রেডমি টেন এ যা রেম রুম ৪/৬৪। ফোনটি দেখতে অনেক সুন্দর। সে তার ওয়াইফের জন্য এটি ক্রয় করেছে। যা দাম ছিল ওমানের রিয়াল ৪০। বাংলায় বারো হাজার টাকার মত হবে। আরেকটি ফোন এক কাস্টমার আমার থেকে ক্রয় করে। যার মডেল ছিল রেডমি টু প্লাস। রেম রুম ছিল 2 32। একটি স্বল্পমূলের খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন। যার কালার ছিল ব্ল্যাক। দেখতে অনেকটাই আইফোনের ডিজাইন ছিল। আলহামদুলিল্লাহ এভাবেই চলতে থাকে আমাদের ব্যবসা। আরো বিভিন্ন রকম আর্টিকেল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

