প্রবাস জীবন নিয়ে কিছু কথা

N
nobelbro

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

SEREY সকল সদস্য ও ভাইদেরকে জানাই ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি আমার জীবনের প্রবাসী লাইফ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব।

তখন 2017 সাল। আমি তখন কবি নজরুল কলেজে বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী, পড়াশুনায় ভালোই চলছিল। হঠাৎ পরিবারের বিভিন্ন অসুবিধার কারণে পড়াশোনা সমাপ্তি টানতে হয়। আমি পড়াশোনা পাশাপাশি চাচার সাথে ব্যবসা করতাম। যখন দেখলাম চাচার ব্যবসা ভালো যাচ্ছে না তখন নিজে পরিকল্পনা করি নিজে ব্যবসা দেওয়ার। নিজে ব্যবসা দেওয়ার পরিকল্পনা মামার সাথে শেয়ার করি। মামা আমাকে বলে তুমি দেশে ব্যবসা না করে বিদেশে চলে আসো এখানে ব্যবসা অনেক লাভজনক।মামার কথা আর ফেলতে পারলাম না, এরপর থেকে শুরু হয়ে যায় আমার প্রবাস জীবন।


২০১৭ সালে ৭ জুলাই আমি ওমানের উদ্দেশ্যে রওনা দিই, তখন জানা ছিল না কি প্রবাস  জীবন অনেক কিছুই কেড়ে নিবে এবং অনেক কিছু দিয়ে যাবে। ওমানে আসার পরে এক সপ্তাহ পরেই শুরু করি নিজের ব্যবসা-বাণিজ্য। নতুন জায়গায়, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন ভাষা যেটা আয়ত্ত করতে আমার সময় লেগে যায় ছয় মাস। পরিবার পরিজনকে ছেড়ে থাকার যে কষ্টটা ধীরে ধীরে উপলব্ধি করতে থাকি। যা আমার জীবনের ট্রাজেডি বলে মনে হয়। জানিনা কার প্রবাস জীবন কেমন কাটে কিন্তু পরিবার-পরিজনকে ছেড়ে থাকার কষ্টটা বুঝতে পারি। বাবা-মায়ের ভালোবাসা কি ছিল সেটা ধীরে ধীরে নিজের ভিতরে চলে আসে।  আস্তে আস্তে মন বসাতে শুরু করি।



যাই হোক প্রবাস লাইফ মানেই যে দুঃখ তা নয় সাথে আছে অনেক সুখের জিনিস। যেমন ধরুন নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে থাকি। নিজের পছন্দের একটা ঘর করি। পরিবারকে ভালো একটা জায়গা নিয়ে যাই। বোনদের বিয়েতে সহযোগিতা করি। নিজেদেরকে ঋণ মুক্ত করি। সঞ্চয় করতে শুরু করি। ছোট ভাইবোনদের পড়াশোনা করাতে সক্ষম হই।যাতে করে তারা নিজেদেরকে ভালো একটা জায়গা নিতে পারে।সবচেয়ে বড় কথা হল বাবাকে সহযোগিতা পড়েছিলাম। কিন্তু আজ বাবা দুনিয়াতে বেঁচে নেই।


যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকল প্রবাসী ভাইদের কে ভালো রাখে সাথে আমাকেও আল্লাহ তাআলা সুস্থ এবং নেক হায়াত দান করেন

Comments