ওমানের আবহাওয়া ও পরিবেশ নিয়ে কিছু কথা

N
nobelbro

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

SEREY সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন ।আজকে আমি আপনাদের ওমান কিছু আবহাওয়াও পরিবেশ নিয়ে কিছু কথা শেয়ার করব।

আমি যেখানে থাকি সেটা হল ওমানের সোহার। এটা হল সামুদ্রিক ও পোর্ট এরিয়া। ওমান সিটি থেকে ১৫০ কিলোমিটার ভিতরে। ওমান মার্কেট থেকে ওখানে যেতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা। এটাকে বলা হয় ওমানের দ্বিতীয় সিটি। এখানে পুরোটা সামুদ্রিক ও বন্দর দ্বারা গঠিত।



আমি যেখানে থাকি সেখানের পাশ দিয়েই সমুদ্র অতিক্রম করেছে। এখানে বিভিন্ন রকমের বড় বড় শপিং মল বিভিন্ন বড় বড় রেস্তোরাঁ রয়েছেন। যেমন ফাইভ স্টার থ্রি স্টার হোটেল  এখানে রয়েছে। আবহাওয়া নিয়ে কথা বলতে গেলে বলতে হবে এখানে সাধারণতই দুই ঋতু হয়ে থাকে। শীতকাল ও গ্রীষ্মকাল। তিন মাস শীতকাল থাকে বাকি নয় মাস থেকে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রায় সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস থাকে। এত বেশি গরম যে দিনের বেলায় এখানে বের হওয়া যায় না। সারাদিন এসির নিচে থাকতে হয়। যারা বাইরে কাজ করে তাদেরকে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত অফ টাইম দেওয়া হয়।



পরিবেশ নিয়ে কথা বলতে গেলে বলতে হয় এখানের পরিবেশ বাংলাদেশের মতো না। কাদা মাটি বলতে নেই এখানে, আছে শুধু বালু আর বালু। মাঝে মাঝে এখানে বালু ঝড় হয়। তখন কাউকে বের হতে দেওয়া হয় না। সেটা আসলে খুবই কষ্টের। কিন্তু এর পাশেই ওমান সাগর থাকায় গরমটা তত অনুভব হয় না। সমুদ্র এলাকাটা অনেক সুন্দর মাঝে মাঝে আমরা ওখানে বেড়াতে যাই। মাঝে মাঝে ফ্রেন্ড সার্কেলে নিয়ে ওখানে পিকনিক করতে যাই। সমুদ্রের পাশে রয়েছে বিশাল বিশাল পার্ক যেখানে বিকেল বেলা সবাই ঘুরতে যায়। মাঝে মাঝে সন্ধ্যায় আমরা ওখানে  আড্ডা দিতে যাই। পরিবেশটা এত সুন্দর যে বল অপেক্ষা রাখে না। শীতকালে এখানে আবহাওয়া থাকে ২০ সেলসিয়াস এর নিচে। শীতের সময় পরিবেশটা অনেক ভালো থাকে। সাধারণত আরব দেশগুলো অতিরিক্ত গরম থাকায় শীতের সময় পরিবেশটা অনেক মনোরম থাকে। আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আরও শেয়ার করব বিভিন্ন বিষয় নিয়ে।


Comments