নিজের মন মতো করে আর একটি ডিজাইনের ম্যান্ডেলা আর্ট

nevlu123
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

 

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

 

হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

 

আজকে আমি নিজের মন মতো করে আর একটি ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করেছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব।আশা করি কেমন হল তা জানাবেন।

 

SquareBlend_2021122815733251.jpg

 

যেমন খুশি তেমন অঙ্কন করতে গিয়ে এই ম্যান্ডেলা শিল্প টি অঙ্কন করে ছিলাম আমি। অর্থাৎ কোন প্রকার ভিডিও বা কারো কাজ না দেখে নিজের মন মত করে এই ম্যান্ডেলা শিল্প টি তৈরি করা হয়েছে।

 

 

যদিও এটি চিন্তা করেছিলাম মেশিনারি টাইপের কিছু অঙ্কন করব, কিন্তু সেটি হলো না।তাই মন মত যেভাবে ইচ্ছে সেভাবেই অঙ্কন করলাম। ।আশা করি আপনাদের ভালো লাগবে।

 

চলুন বন্ধুরা প্রথমে জেনে নেয়া যাক এই ম্যান্ডেলা আর্ট টির জন্য কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে।


এটার জন্য আমার সর্বপ্রথম যে প্রয়োজনীয় উপকরণ গুলো দরকার ছিলো সেগুলো নিয়ে নিলাম, আর উপকরণ সমূহ নিম্নরূপ।👇
  • আর্ট খাতা।
  • কম্পাস।
  • কলম।
  • স্কেল।
  • জেল কলম।
কিভাবে এই কাজটি সম্পন্ন করেছি সেটার বিবরণ।
ধাপ-১

 

প্রথমে কম্পাস দিয়ে পাঁচটি বৃত্ত এঁকে নিলাম। তারপর সম্পূর্ণ বৃত্তের মধ্যে ছোট ছোট করে রেখা টেনে নিলাম। আর সেটা বিভিন্ন স্টেপে।

 

ধাপ-২

 

তারপর ধীরে ধীরে সেই বৃত্তের মধ্যে মেশিনারি টাইপের কিছু অঙ্কন করতে শুরু করল যেহেতু আমি মেশিনারি কিছু অঙ্কন করার চিন্তা করেছিলাম তাই।

 

ধাপ-৩

 

তারপর ধীরে ধীরে সেই বৃত্ত গুলোর মধ্যে কোথাও বক্ররেখা আবার কোথাও বৃত্তের আকারে কিছু রেখা এঁকে নিলাম।

 

ধাপ-৪

 

তারপর শুরু করলাম সম্পূর্ণ বৃত্তের ভিতর বক্ররেখা এবং সোজারেখা, সব গুলার মধ্যে গর্জিয়াস কাজ শুরু করে দিলাম। মানে সম্পূর্ণ বৃত্তে যত জায়গা আছে সবগুলোতে ডিজাইন করতে শুরু করলাম।

 

ধাপ-৫

 

তারপর যখন গর্জিয়াস ডিজাইন গুলো করা হয় তখনকার কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম।

 

ধাপ-৬

 

তারপর ভিতরের অংশ গুলোকে গর্জিয়াস ভাবে ডিজাইন করলাম, এবং যেমন খুশি তেমন ভাবে অঙ্কন করা শেষ করলাম।

 

ধাপ-৭

 

সবশেষে নিচে আমার নামটা লিখে এই ম্যান্ডেলা শিল্প টি শেষ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।


 

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

 

𝒩ℰ𝒱ℒ𝒰123

 

images (2).png

20211126_191305.jpg

 

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণশিল্প/Art
ক্যামেরা.মডেলএম ৩১
ক্যাপচার@নিভলু১২৩
সম্পাদনাশুধু সেসুরেশন
অবস্থানবাংলাদেশ
সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Comments