আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।


| চলুন বন্ধুরা প্রথমে জেনে নেয়া যাক এই ম্যান্ডেলা আর্ট টির জন্য কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে। |
|---|


আর্ট খাতা। কম্পাস। কলম। স্কেল। জেল কলম।
প্রথমে আমি এক এক করে চারটি সার্কেল/বৃত্ত এঁকে নিলাম। এবং বৃত্তটির মাঝখানে সমান্তরাল ভাবে আটটি রেখা এঁকে নিলাম।
![]() | ![]() |
|---|

তারপর প্রথম যে বৃত্তটি এঁকে ছিলাম সেটার ভিতরে কিছু ডিজাইন নিজের মত করে শুরু করলাম।সেখানে আমি ডিজাইন টা শেষ করে ভরাট করে ফেললাম।
![]() |
|---|

তারপর আমি দ্বিতীয় সার্কেলের ভিতরে কাজ শুরু করলাম এবং সেখানে একটু বাঁকা করে পুরো বৃত্তটি জুড়ে রেখা টেনে নিলাম।
![]() | ![]() |
|---|
তারপর তৃতীয় নাম্বার সার্কেলের কাজ শুরু করলাম এবং সেখানেও একটু ব্যতিক্রম ভাবে উল্টোদিক থেকে রেখা বাঁকা করে টেনে নিলাম।
![]() | ![]() |
|---|
তারপর আমি পুনরায় তিন নাম্বার বৃত্তে আবার গেলাম এবং তিন নাম্বার বৃত্তের মধ্যে পুনরায় আরো কিছু রেখা টেনে নিলাম মাঝখানে একটা গ্যাপ রাখলাম সেখানে ভরাট করার জন্য। এবং রেখা গুলো ভরাট করলাম।
![]() | ![]() |
|---|
এরপর ৩ নাম্বার বৃত্তের উপরিভাগে সোজা সোজা করে কিছু রেখা টেনে নিলাম এবং পরে চার নাম্বার ঘরে এসে সেখানে বক্র করে কিছু ফুলের মত রেখা টেনে নিলাম পুরো এরিয়া জুড়ে।
তারপরে সেই ফুলের মত করা অংশটুকু কে আবার পুনরায় একই ভাবে কিছু বক্র রেখা টেনে পুরো বৃত্তটার অংশটুকু একইভাবে শেষ করলাম।
![]() | ![]() |
|---|
তারপর চার নাম্বার ঘরে উপরি ভাগে যে ফাঁকা অংশটুকু আছে সেখানে ভরাট করে নিলাম ফুরা সার্কেল জুড়ে । আর এটার সমন্বয়ে আজকের ম্যান্ডেলাটি এখানেই শেষ করলাম।
![]() | ![]() |
|---|


.png)
.png)

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন ৩০ বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।.png)
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | আর্ট (ম্যান্ডেলা) |
| ক্যামেরা.মডেল | এম ৩১ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | শুধু সেসুরেশন |
| লোকেশন |















