আসসালামু আলাইকুম,, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সবাই ভলো আছেন। আমি ও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো, আজকে আমি আপনাদেরকে আমার ছোট বেলার বন্ধুদের কথা বলবো। তাহলে শুরু করা যাকঃ-
(বন্ধু) কথাটি ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। আমার মনেহয়, পৃথিবীতে যদি সবথেকে সুন্দর কোনো মধুর সম্পর্ক থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই পৃথিবীর সকল প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই হয়তো হতে পারেনা । বন্ধুত্ব এমন এক ধরনের মধুর সম্পর্ক, যেখানে ভিন্ন ভিন্ন ধর্মের কিছু মানুষ; সময়ের সাথে সাথে তারা একে অপরের অতি প্রিয় হয়ে ওঠে। তারা একসময় প্রকৃত বন্ধু হয়ে যায় ।
সুখ ও দুঃখের গল্প থেকে শুরু করে, হাসি- ঠাট্টা, কাউকে বলতে না পারা মনের কথা, এইসব কিছুই প্রিয় বন্ধুদের সাথে করতে আমাদের সবারই ভীষন লাগে | একমনকি সব বন্ধুরা মিলে একসাথে কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া, পিকনিক করা এবং সিনেমা দেখতে যাওয়া, এইসব আমাদের সবার মনকে দারুন আনন্দিত করে তোলে |
আশা করি আপনারা এটা মানেন, একটা ভালো বন্ধু সর্বদা অন্য বন্ধুর, একজন ভালো অবিভাবকও হতে পারে। যে তাকে তার জীবনের কঠিন সময়ে, কোনো বিপদে আপদে, সঠিক পথ দেখিয়ে তাকে সমস্যামুক্ত করতে পারে।
যদিও বর্তমানে এইরকম ধরনের কিছু প্রকৃত বন্ধু পাওয়া ভীষন মুশকিল। কিন্তু যার এরকম বন্ধু আছে, সে তার গুরুত্ব জানে। যেমন আমি, আমার একটি প্রকৃত বন্ধু আছে, যে আমাকে কোনো সমস্যা বা কোনো দুশ্চিন্তায় দেখলে আমার সকল সমস্যার সমাধান করতে চায়। যে আমার বিপদে আপদে সর্বদা আমার পাশে থাকে।
জীবন চলার পথে, প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে থাকে। যার কাছে মনের মধ্যে লুকানো কথা, বিশ্বাস এবং ভরসার সাথে মন খুলে সব কিছু শেয়ার করা যায়। এর নামই বোধ হয় বন্ধু।
আমার কিছু ক্লাসের বন্ধুরা আছে যারা দুষ্টুমিতে সবার সেরা, সারাক্ষণ শুধু পিছনে লেগেই আছে। তবে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেলি, গান গাই, কেউ কেউ আবার নাটক ও করে দেখায়। অনেক মজা হয়, আমরা সব বন্ধুরা যখন একসঙ্গে থাকি। আমার বেস্ট ফ্রেন্ড টা অনেক... ভালো। আমি ওকে অনেক ভালোবাসি, আমরা যেন সারাজীবন দু'জনেই এই রকমই প্রকৃত বন্ধু থাকি আল্লাহ। আমাদের এই বন্ধুত্ব যেন সারাজীবন ভালেবাসায় অটুট থাকে। এখানে আমি আমার ব্লগটি সমাপ্ত করছি। ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।

