আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আশা করি সবাই ভাল আছেন ভালো আছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই নামাজ সম্পর্কে ২ টি মাসাআলা। তবে শুরু করা যাক
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ এক কাপড় পরে এমনভাবে যেন সালাত আদায় না করে যে, তার উভয় কাঁধে এর কোন অংশ নেই।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এক কাপড়ে সালাত আদায় করে, সে যেন কপড়ের দু’প্রান্ত বিপরীত পাশে রাখে।
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন। খোদা হাফেজ।

