আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবাই ভাল আছেন। আমি আল্লার রহমতে ভালো আছি।
আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে তাওবা করার বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে আমি আজকে পর্ব ২ নিয়ে আলোচনা করব। তাদের কথা না বাড়িয়ে শুরু করা যাক।
৩. অন্তরে ঐকাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেইগুলোতে আর ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে।
৪. লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুনাহ জন্য “ইস্তিগফার” করতে হবে (মাফ চাইতে হবে) “তাওবা” করতে হবে (গুনাহ করা বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে)।
৫. কারো হক নষ্ট করে থাকলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে, অথবা যেইভাবেই হোক, সামর্থ্য না থাকলে অনুরোধ করে, ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। উল্লেখ্য, তাওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, এমনকি কারো পাপ আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু বান্দার কোনো হক নষ্ট করলে সেটা বান্দা মাফ না করলে তিনি মাফ করবেন না।
তো বন্ধুরা আজকের পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওবারাকাতুহু।

