আমার জীবনের উদ্দেশ্য।

N
 আসসালামুয়ালিকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবার ভালো কামনা করি আমি আজকে আপনাদের আমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা আমি আপনাদের বলব। তো সবাই পড়বেন কিন্তু। শুরু করা যাক।



আসলে সব মানুষেরই একটাই জীবন এই জীবনে অনেকেই অনেক চিন্তা ধারা করে থাকে। অনেকের মধ্যে আমি একজন আসলে সবার চিন্তাধারার মত আমার চিন্তা ধারা না। আমার চিন্তাধারা হলো আসলে আল্লাহপাক আমাদের জীবনটা দিয়েছেন কিসের জন্য দিয়েছেন। কিভাবে আমাদের জীবনকে কাটাতে হবে তা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আসলে আমার জীবনের উদ্দেশ্য তাই আমি নিজে চালাতে চাইনা আল্লাহপাক যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে চাই।




আর উদ্দেশ্যে তু সকল মানুষেরই থাকে আর আমার জীবনের উদ্দেশ্য হলো আমি কিভাবে ভালো কাজ করে খারাপ কাজ থেকে বেঁচে থেকে আল্লাহতালার আনুগত্য স্বীকার করে কিভাবে আমি দুনিয়াতে ভালো থাকতে পারি এবং মৃত্যুর পর পরকালেও জাননাত পেতে পারি। আসলে আমার জীবনের উদ্দেশ্য একটাই কারণ আমাদের এই ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই কেন এতো বাহাদুরি করব।




আল্লাহ পাক আমাদের জীবন দিয়েছেন কেন তার উদ্দেশ্যটা কি। কি কারণে মানুষ সৃষ্টি করলেন। এটাতো একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত করে। সেটি  লোক দেখানো কোন ইবাদত নয়। লোক দেখানো ইবাদত আল্লাহতালার কাছে কোন গ্রহণযোগ্য নেই। আমাদের সবাইকে দিল থেকেই ইবাদত করতে হবে। আসলে আমাদের সৃষ্টির লক্ষ্য তো আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি।



আর একটি কথাই বলবো মানুষ মুসলমান হয় কখন যখন তার নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তখন যেমন নিজের ইচ্ছায় কিছু করবে না আল্লাহতালা বলেছেন তাই করবে যদি কেউ নিজের ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ না করে তাহলে সে কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে না।


আর আমার জীবনের উদ্দেশ্য একটাই আমি কিভাবে কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং সুখময় জান্নাত পেতে পারি। তো আর লিখলাম না সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় ঈমানের হালোতে  থাকতে পারি।আর সর্বদা আল্লাহর ইবাদত করতে পারি। সবাই দোয়া করবেন। তো সবাই ভাল থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

Comments