শীতের সকালের ফটোগ্রাফি

narocky71

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

হ্যালো বন্ধুরা

"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা শীতের সকালের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার শীতের সকালের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।


শীতকালীন সময় আমাদের সবার অনেক প্রিয়। শীতের সকালটি ও আমাদের সবার অনেক পছন্দের হয়ে থাকে। আসলে কুয়াশার কারণে প্রকৃতি গুলো দেখতে খুব অন্যরকম লাগে। যেন প্রকৃতিকে আড়াল করে ফেলে কুয়াশা। এজন্য কয়েকদিন আগে আমি যখন সকালে ঘুম থেকে উঠি, এবং ফটোগ্রাফি করতে বের হই। তখন এই ফটোগ্রাফিটি করলাম। আর ফটোগ্রাফি টা করার পর যখন দেখলাম তখন ভীষণ ভালো লেগেছিল। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি উঠে তখন অনেক বেশি ভালো লাগে। কুয়াশার ভিতর থেকে যেন অটো রিক্সাটা বের হয়ে আসতেছে এমনটাই মনে হচ্ছে। আর তালগাছ খেজুর গাছ এগুলো শীতের সময় কুয়াশার মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। এজন্য আজকের শীতের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমি এই কয়েকটি ছবি সিলেক্ট করেছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লা

গবে।

Comments