মাঝে মাঝে একা থাকতে খুব ভাল্লাগে,একা ঘরে শুয়ে বই পড়তে কিংবা মুভি দেখতে ভাল্লাগে, আবার মাঝে মাঝেই একাকীত্ব বাদ দিয়ে প্রিয় মানুষদের সাথে আড্ডা দিতে ভাল্লাগে।
মাঝে মাঝে ফোন টন অফ করে, সোশ্যাল মিডিয়া একাউন্ট সব ডিএকটিভ করে সম্পূর্ণ একা থাকতে ভাল্লাগে, আবার মাঝে মাঝে সারাদিন সোশ্যাল মিডিয়ায় পড়ে থেকে বিভিন্ন মিম, ভিডিও দেখতে ভাল্লাগে।
মাঝে মাঝে পড়াশুনা নিয়ে খুব বেশি সিরিয়াস হতে ভাল্লাগে, আবার মাঝে মাঝেই মন চায় সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে পারলে ভাললাগতো।
মাঝে মাঝে বাসার কথা খুব মনে পড়ে, বাসার মানুষদের খুব মিস করি, আবার মাঝে মাঝেই মনে হয় খুব স্বাধীন আছি, কেউ শাসন করার নেই, খেয়ে না খেয়ে সারাদিন বিছানায় পড়ে থাকলেও কেউ জানবে না।
আমি কি চাই নিজেও জানি না! তবে মন টা খুব অস্থির হয়ে আছে। কোনকিছুতেই কনসেনট্রেেড করতে পারছি না। অযথাই হুটহাট মন খারাপ হয়ে যাচ্ছে, চোখের কোণে জমছে জল। কেউ কারণ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারি না। অন্যদেরও কি এমন হয় কখনো?


খুব সুন্দর লিখেছেন ভাই, তবে আমার মনে হয় আপনার লেখাটা অনেক ছোট। আশা করি এরপর যখন লিখবেন একটু বড় করে লেখার চেষ্টা করবেন। ধন্যবাদ