অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড | মহিলা বিশ্বকাপ

গতকাল মহিলা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। খেলা সত্যিই জমজমাট হয়েছিল, তবে শেষ হাসি হাসলো অস্ট্রেলিয়ান মেয়েরা।


প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ভালো অবস্থায় ছিল না অস্ট্রেলিয়া। ১২৮ রানেই ৫ উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল অনেক কম রানে গুটিয়ে যাবে। কিন্তু সেখানে এসে পুরো খেলার চিত্রটাই পাল্টে দেন অ্যাশলি গার্ডনার। অসাধারণ ইনিংস খেললেন তিনি—৮৩ বলে ১১৫ রান। তার ব্যাটিংয়ের উপর ভর করেই শেষ পর্যন্ত তারা তোলে ৩২৬ রান।


টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের আশা ছিল অধিনায়ক সোফি ডিভাইনকে ঘিরে। তিনি একাই লড়াই করলেন, করলেন দুর্দান্ত ১১১ রান। কিন্তু একার লড়াই কখনোই যথেষ্ট হয় না, অন্য প্রান্তে কাউকে পাওয়া গেল না। ফলে ২৩৭ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।


অস্ট্রেলিয়া জিতে যায় ৮৯ রানে। তাদের হয়ে সাদারল্যান্ড আর মোলিনিউক্স বল হাতে দুর্দান্ত ভূমিকা রাখে, দুজনেই নিলো ৩টা করে উইকেট।


এক কথায় বললে, গতকালের ম্যাচে অস্ট্রেলিয়া দেখালো কেন তারা ফেভারিট, আর নিউজিল্যান্ডকে আবার নতুন করে ভাবতে হবে তাদের মিডল অর্ডার নিয়ে।

Comments