
দারুন জয়ের পথে বাংলাদেশ। শেষ এবং সিরিজ নির্ধারণী ম্যাচে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গত ম্যাচে বাংলাদেশ নাটকীয় ভাবে হারার পর আজকের শেষ ম্যাচে এসে শুরুতে ব্যাট করে ২৯৭ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ কে। বাংলাদেশের দুই ওপেনার সাইফ হোসেন এবং সৌম্য সরকার তাদের রান যথাক্রমে ৮০ এবং ৯১। শুরুতে দারুন সূচনা করে দেয়ায় বড় স্কোর করতে পথ সহজ হয় বাংলাদেশের। শেষ খবর পর্যন্ত ২৯৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ 75-7 (23.3 Ov) .ধারাবাহিক ভাবে উইকেট হারানো ক্যারিবিয়ান রা জয়ের অনেক দূরে থেকে গেছে এবং বাংলাদেশ একটি বিশাল ব্যবধানের জয় আশা করা যাচ্ছে। বাংলাদেশ বলার নাসুম আহমেদ তার ব্যক্তিগত ৬ টি ওভার করেন তিনি রান দেন মাত্র ১১ এবং একাই তুলে নেন তিন উইকেট।


