
আফগানিস্তানের ক্রিকেট যখন একটু একটু করে বিশ্ব মঞ্চে উঠছিল, তখনই একটা নাম সবাইকে তাক লাগিয়ে দিয়েছে—রশিদ খান! আমার কাছে তিনি শুধু একজন ক্রিকেটার না, বরং একটা অনুপ্রেরণার উৎস। ছোট বয়স থেকেই যা কিছু করেছে, সেটা সত্যিই অবিশ্বাস্য।
রশিদ খানকে দেখলে বোঝা যায়, একটা ট্যালেন্ট যদি সঠিক দিশা পায়, তাহলে সেটি কেমন তুমুল সাফল্য এনে দিতে পারে। লেগ স্পিনার হিসেবে তার বোলিং স্টাইলটা বেশ ইউনিক। বলের ঘুরানো, বল করার পজিশন, সবকিছুই যেন একদম পারফেক্ট! বিশেষ করে আইপিএল কিংবা অন্য লিগে যখন সে বল করে, তখন সবাই তার সামনে ঝুঁকে পড়ে। বড় বড় ব্যাটসম্যানরাও তার কাছে আটকে যায়। এটা সত্যিই একটা জাদুর মতো ব্যাপার।
আর শুধু বোলিং না, ব্যাটিংটাও বেশ ভালো। পরিস্থিতি খারাপ হলে রশিদ এসে দলের পক্ষে রান গড়ে তোলে। এমন এক প্লেয়ার খুব কম দেখা যায়, যাকে একদম সব রকম পরিস্থিতিতেই কাজে লাগানো যায়।
রশিদ খানের প্রতি আমার একটা আলাদা রেসপেক্ট আছে কারণ সে শুধু নিজের জন্য নয়, আফগানিস্তানের জন্য লড়ছে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষদের গর্বিত করার জন্য সে মাঠে ঝাঁপিয়ে পড়ে। তার এই মনোভাব, কাজের প্রতি নিষ্ঠা, আর নিজের ট্যালেন্টের প্রতি বিশ্বাস সত্যিই আমাকে অনুপ্রাণিত করে।
আমার চোখে রশিদ খান শুধু একজন স্পিনার না, একজন লড়াকু, একজন যিনি ব্যর্থতাকে ভয় পায় না, বরং সেটা থেকে শক্তি নিয়ে সামনে এগিয়ে যায়। ভবিষ্যতেও আমি তার কাছ থেকে অনেক বড় বড় সাফল্য দেখার অপেক্ষায় আছি।
রশিদ, তোমার জন্য শুভকামনা, তোমার খেলা দেখতে আমি সবসময় অপেক্ষায় থাকব!


