পানির নাম জীবন, অপর নাম মরণ — কেন এই দ্বৈততা?

আমরা সবাই জানি, পানি মানেই জীবন। পানি ছাড়া পৃথিবীতে একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। আমাদের শরীরের বড় একটা অংশই পানি দিয়ে তৈরি, গাছপালা বাঁচে পানিতে, প্রাণীজগতের প্রতিটা জীব পানির ওপর নির্ভরশীল।

কিন্তু একই পানি যখন বন্যা হয়ে আঘাত হানে, নদী যখন রাগে ফেটে পড়ে, সমুদ্র যখন রুদ্ররূপ ধারণ করে—তখন সেই পানিই হয়ে ওঠে মৃত্যুর কারণ।

তখন আর আমরা বলি না “পানির নাম জীবন”, তখন শুনি মানুষের আহাজারি, দেখি ভেসে যাওয়া ঘরবাড়ি, ডুবে যাওয়া শহর, হারিয়ে যাওয়া জীবন।

এই পানিই কখনো মানুষকে তৃষ্ণা মেটায়, আবার কখনো নিঃশেষ করে দেয় সবকিছু।

তাই পানি শুধু জীবন নয়, এর এক ভয়ংকর রূপও আছে—যেটা অবহেলা করলে মরণ অনিবার্য।

আজ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, নদী দখল, জলাশয় ভরাট—সব মিলিয়ে পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কোথাও খরা, কোথাও আবার ভয়ংকর বন্যা। পানি সংকটে হাহাকার, আবার অতিরিক্ত পানিতে সর্বনাশ।

আমরা যদি এখনই সচেতন না হই, পরিবেশের ভারসাম্য রক্ষা না করি, তাহলে এই পানিই একদিন আমাদের সর্বনাশ ডেকে আনবে। তখন আর কেউ “পানির নাম জীবন” বলবে না, তখন শুধু “মরন” শব্দটাই থাকবে মানুষের মুখে।

তাই এখন সময়, আমরা যেন পানির গুরুত্ব বুঝি। পানির অপচয় রোধ করি, জলাশয় রক্ষা করি, নদী দখল বন্ধ করি।

পানিকে যেন আমরা শুধু পান করার জন্য দেখি না—তা যেন আমাদের ভবিষ্যৎও রক্ষা করে।

পানির মধ্যে আছে জীবন, শান্তি, সৌন্দর্য। কিন্তু অবহেলা করলে এর মধ্যেই লুকিয়ে থাকে ভয়াবহ ধ্বং“পানির নাম জীবন, অপর নাম মরণ।” এখন সিদ্ধান্ত আমাদের—আমরা কোন রূপকে ডাকবো?

তাই বলা হয়,

Comments