আজকের পাকিস্তান ম্যাচটা দেখে সত্যি মন খারাপ হয়ে গেল। প্রথমে ব্যাট করতে নেমে যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল সহজেই ২০০ এর বেশি রান হয়ে যাবে। ব্যাটারদের শট খেলা, স্ট্রাইক রোটেশন – সবকিছু দেখে ভক্তরা ভরসা পাচ্ছিল যে আজ বড় স্কোর আসবেই। কিন্তু আস্তে আস্তে দৃশ্যপট পুরো পাল্টে গেল। একটার পর একটা উইকেট পড়ে গেল যেন ধুম ধাড়াক্কা শুরু হলো।

আমার কাছে মনে হলো, এটা একেবারে বাংলাদেশের পুরনো খেলার মত – জেতা ম্যাচ হেরে যাওয়া কিংবা ভালো শুরুর পর হঠাৎ ধস নেমে যাওয়া। পাকিস্তানও আজ ঠিক তাই করল। কেউই দায়িত্ব নিতে পারল না, মাঝখানে কেউ দাঁড়িয়ে ইনিংস সামলাতে পারলে হয়তো চিত্রটা আলাদা হতো। কিন্তু সব মিলিয়ে রান দাঁড়াল খুব অল্প, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোটেও নিরাপদ নয়।
এমন অবস্থায় একজন-দুজন ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত টিকে যেতো, তাহলে রানটা অনেক বড় হতো এবং প্রতিপক্ষকে চাপে রাখা যেত। কিন্তু পাকিস্তান সেই কাজটা করতে পারলো না। ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতা না থাকা এবং চাপ সামলাতে না পারার কারণে পুরো ম্যাচটাই হাতছাড়া হয়ে গেল।

ভক্ত হিসেবে এমন হারের কষ্টটা সত্যিই সহ্য করা কঠিন। শুরুতে আশার আলো দেখিয়ে শেষে হতাশা – এটা মেনে নেওয়া যায় না। আশা করি পাকিস্তান টিম এবার ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং পরের ম্যাচে আরও শক্ত হয়ে মাঠে নামবে। কারণ ভক্তরা চায় না এভাবে সহজ ম্যাচ হারের দৃশ্য বারবার দেখতে।


