অসুধ সময়মতো না খেলে কিন্তু বিপদ



আমি একটু আগে হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার দেখে বলল, “দেখো, সময়মতো ওষুধ না খেলে শরীর ঠিক হবে না।” কথাটা একদম ঠিক। আমাদের অনেক সময় মনে থাকে না, আবার ইচ্ছে করেও দেরি করে ফেলি। কিন্তু এতে আমাদেরই ক্ষতি।


ডাক্তার বলল, ওষুধের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যেই খেতে হয় যাতে শরীরে ঠিকমতো কাজ করতে পারে। যদি সময় মিস হয়, তাহলে ওষুধ যেমন কাজ করার কথা, তেমন করে না। এতে রোগটা ভালো হতে অনেক সময় লাগে, আবার নতুন সমস্যা শুরু হয়।


যাদের ডায়াবেটিস, প্রেসার, অ্যাসিডিটি, বা যেকোনো নিয়মিত ওষুধ খাওয়ার প্রয়োজন — তাদের জন্য তো এটা আরও বেশি জরুরি। একদিনও মিস করলে শরীরের অবস্থা খারাপ হয়ে যেতে পারে।


আমি ঠিক করেছি, এখন থেকে রিমাইন্ডার সেট করে রাখব, যাতে ভুলে না যাই। আর নিজেকেও, পরিবার-পরিজনকেও সময়মতো খাওয়ার ব্যাপারে বলব।


শরীর ঠিক থাকলে তবেই তো সব কিছু করা যায়। তাই নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। সময়মতো ওষুধ খাই, সুস্থ থাকি, অন্যকেও বলি।

Comments