
আসলে ঘুম জিনিসটা আমাদের সবার জন্য অনেক দরকারি। সারাদিনের দৌড়ঝাঁপ, কাজকর্ম শেষে শরীর-মাথা দুটোরই একটু বিশ্রাম দরকার পড়ে। আর এই বিশ্রামটাই আমরা ঘুমের মাধ্যমে নেই। একজন সুস্থ মানুষকে ভালোভাবে বাঁচতে হলে দিনে কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানো লাগেই। তবে ছোট বাচ্চাদের একটু বেশি ঘুম লাগে, আর বয়স্কদের জন্য একটু কম হলেও চলে।
ঘুম ঠিকমতো না হলে শরীর একদম দুর্বল হয়ে পড়ে, মেজাজ খারাপ হয়ে যায়, মাথা ধরে থাকে। অনেক সময় দেখি ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে ছোটখাটো কথা নিয়েও রাগ উঠে যায়। শুধু তাই না, অনেক বড় বড় রোগের শেকড়ও কিন্তু এখান থেকেই। ডায়াবেটিস, প্রেসার, হার্টের সমস্যা—সবই ঘুম কম হওয়ার কারণে বাড়তে থাকে।
এই যে আমরা এখন ফোন, ফেসবুক, ইউটিউবে পড়ে থাকি, রাত ১-২টা পর্যন্ত জেগে থাকি—এসবই কিন্তু আমাদের ঘুমের সবচেয়ে বড় শত্রু। অথচ ঠিকমতো ঘুম হলে মন ফ্রেশ থাকে, শরীর হালকা লাগে, কাজকর্মে ভালো মনোযোগ থাকে।
তাই আমি বলবো, সুস্থ থাকতে হলে প্রতিদিন চেষ্টা করো সময়মতো ঘুমাতে। অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম হওয়া খুব দরকার। মনে রাখবা, ঘুম কোনো সময় নষ্ট না—ঘুম শরীরের জন্য দরকারি একটা শক্তি জোগানোর সময়। ঘুম ঠিক থাকলে জীবনটাও ঠিকমতো চলবে।


