মত প্রকাশ করলেই মামলা—তাহলে কথা বলবো কোথায়?

কথা বললেই মামলা,

অসন্তোষ জানালেই নজরদারি,

ভিন্নমত মানেই শত্রু—এই যদি হয় দেশের চেহারা,

তাহলে গলা তুলবো কোথায়? আর কাকে বলবো?

সংবিধান বলে মত প্রকাশের স্বাধীনতা আছে।

কিন্তু বাস্তবে?

একটা স্ট্যাটাস, একটা লাইক, একটা মন্তব্য—হয়রানির কারণ হয়ে দাঁড়ায়।

কেউ পথে নামলে হুমকি,

কেউ লেখালেখি করলে ডিজিটাল নিরাপত্তা আইনের ফাঁদে ফেলা হয়।

এই কি তাহলে সেই মুক্ত বাংলাদেশ, যেখানে “আমার কথা আমি বলবো”—এটাও অপরাধ?

Comments