আমার সম্পর্কে



আমি নাহিদা জান্নাত। আমার বাড়ি চট্টগ্রাম জেলায়। আমি একজন সাধারণ গৃহিণী, আর আমার সবচেয়ে বড় পরিচয় হলো—আমি একজন মা।


আমার একটি ছোট বাচ্চা আছে। ওকে নিয়েই আমার দিনের বেশিরভাগ সময় চলে যায়। ওর যত্ন নেওয়া, খাওয়ানো, খেলাধুলা করানো—সব মিলিয়ে ব্যস্ততা থাকলেও এর মাঝেই আমার সবচেয়ে বেশি আনন্দ।


ঘরের কাজ, রান্না-বান্না সব কিছু সামলে নিজের জন্য আলাদা সময় পাওয়া খুব সহজ না। তারপরও একটু সময় পেলেই এখানে, serey.io-তে আসি। নিজের মতো করে কিছু লিখতে ভালো লাগে, তাই এই প্ল্যাটফর্মটা আমার কাছে বিশেষ একটা জায়গা।


আরেকটা জিনিস আমি খুব পছন্দ করি—ফটোগ্রাফি। তবে আমি ভালো ফটোগ্রাফার না, শখের বসে ছবি তুলি। চারপাশের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ভালো লাগে।


আমি খুব বড় কিছু লিখতে পারি না, তবে যা লিখি নিজের মন থেকে লিখি। আমার ছোট ছোট অনুভূতি আর অভিজ্ঞতাগুলোই এখানে শেয়ার করতে চাই।


ধন্যবাদ

Comments