মিডিয়ার উপর দখলদারিত্ত বন্ধ করতে হবে

মিডিয়ার উপর দখলদারিত্ত কেন ? গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকার দেশত্যাগের পর একের পর এক বিশৃঙ্খলা বিরাজমান। হাসনাত আব্দুল্লাহ কেন সময় টিভির অফিসে গিয়ে ৫জন সাংবাদিক এর চাকরিচ্যুত করতে বাধ্য করেন। ভাই গত ১৫ বছর যদি মিডিয়া তাদের অধিকার হারায় তাহলে এখন হচ্ছেটা কি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ ১০-২০ জন সহকারীকে নিয়ে তিনি সময় টেলিভিশনের পরিচালকের অফিসে যান এবং তিনি ওখানে গিয়ে বলেন আমার কিছু বক্তব্য কে নিয়ে সময় টিভি বিরোধিতা করতেছে এবং অপর একদলের বক্তব্য কে প্রধান্য দিচ্ছে। আচ্ছা ভাই আমি ধরে নিলাম সময় টিভি হাসনাতের বিরুদ্ধে লিখছে তাই বলে এভাবে দলবল নিয়ে সময় টিভি চ্যানেলের অফিসে গিয়ে জোরপূর্বক চাকরিচ্যুত করার অধিকার রাখে। বিষয়টা এমন দাঁড়ালো যে আমার হেডাম আছে আর আমি চাইলে যা ইচ্ছা করতে পারি বিষয়টা এমন দেখাচ্ছে আপনি কি মনে করেন। হাসনাতের এই কর্মকান্ডে সরকারের মানসম্মান ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি কেননা এইসকল কাজ ধারা বুঝা যায় সরকার পরিস্তিতি সামাল দিতে পারতেছেনা এতে সরকারের ক্ষতি বলে আমি মনে করি। হাসনাত চাইলে যেইটা করতে পারত যে তার নিজের বন্ধু নাহিদ এবং আসিফ ত উপদেষ্টা পদেই আছে তাহলে হাসনাত কি চাইলে পারতোনা উপদেষ্টার মাধ্যমে একটা আইন কানুনের মাধ্যমে সময় টিভির বিরুদ্ধে ব্যবস্তা নিতে। আমি বলছিনা হাসনাত অনিয়ম করেছে কিন্তু চাইলে হাসনাত অন্যভাবে কাজ টা করতে পারতো। আমি বলছিনা সময় টিভি ভালো একটি চ্যানেল ছিল। কিন্তু সরকারকে এখনই সময় এইসব কর্মকান্ডের বিরুদ্ধে আইনি ভাবে যেন ব্যবস্তা নেয়া হয়। এখন ইদানিং দেখবেন সমন্বয়করা জনগণের কাছে খুব অল্প সময়ে ঘৃণিত রূপে পরিণত হচ্ছে এরকম টা হলে পরিস্তিতি খুব ভয়াবহ হবে বলে আমি মনে করি। অতিশীঘ্রই দেশে আইনের শাসন প্রতিষ্টা করতে হবে।

Comments