

সবাই বাঁচে, নিঃশ্বাস নেয়, খায়-দায়, ঘুমায়—তাতে কি মানুষ হওয়া যায়?
প্রাণ থাকলেই কেউ একটা জীব, কিন্তু মানুষ হতে গেলে শুধু দেহ থাকলেই হয় না, দরকার একটা মন।
মন, যে মন অন্যের কষ্ট দেখে কাঁদে, অন্যের সুখে হাসে।
যে মন বিনা কারণে কাউকে কষ্ট দিতে পারে না, বিপদে এগিয়ে যেতে পিছপা হয় না।
আজকাল অনেকেই আছে, যাদের চেহারায় মানুষ, কথায় মানুষ, কিন্তু ভিতরে শূন্য।
মনে না আছে সহানুভূতি, না আছে ভালোবাসা, না আছে কোনো দায়িত্ববোধ।
এরা কেবল বেঁচে আছে, মানুষ হয়ে ওঠেনি।
মানুষ হওয়া একটা দায়িত্ব। সেটা কোনো সার্টিফিকেটে মেলে না, মেলে কাজে, আচরণে, চিন্তায়।
কোনো প্রাণী যখন শুধুই নিজের জন্য বাঁচে, মানুষ তখনও বাঁচে অন্যের জন্য ভাবতে শেখে।
তাই মানুষ হওয়ার অর্থ শুধু নিজের সুখ নয়, বরং আশেপাশের মানুষের সুখেও নিজের একটা জায়গা খুঁজে নেওয়া।
দেহ তো একদিন থেমে যাবে। কিন্তু যদি সত্যি মন দিয়ে কেউ একজন মানুষ হতে পারে, তবে তার ছোঁয়া, তার মনুষ্যত্ব—কেউ কোনোদিন ভুলে না।
তাই প্রশ্নটা খুব সহজ—তুমি কি কেবল বেঁচে আছো, না সত্যিকার মানুষ হয়ে উঠতে পেরেছো?


