একটু শান্তির খোঁজে


আজ এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতেই মনে হলো—জীবনে আসলে বেশি কিছু লাগে না, একটু শান্তি হলেই সব ঠিক হয়ে যায়। চারপাশে শুধু সবুজ আর নিস্তব্ধতা, মাঝে এই ছোট্ট পথটা… মনে হলো যেন নিজের মত করেই হাঁটছি, কারো কোনো চাপ নেই।

গাছগুলোর নিচে দাঁড়িয়ে হালকা বাতাসটা গায়ে লাগতেই আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। শহরের শব্দ, ব্যস্ততা—সবকিছু থেকে দূরে এসে এখানে দাঁড়ালে বুঝা যায়, আসল স্বস্তিটা কোথায় লুকিয়ে আছে।

এই জায়গাটা আমার কাছে শুধু একটা ছবি না, একটা অনুভূতি। এমন কিছু মুহূর্ত থাকে, যেগুলো কাউকে বুঝানো যায় না, শুধু নিজের ভেতরেই রেখে দিতে হয়। আজকের এই সময়টাও তেমনই—চুপচাপ, শান্ত, আর নিজের মতো করে ভালো লাগার একটা মুহূর্ত।

Comments