
জীবনে সময় একটা অমূল্য সম্পদ। অনেকেই ভুলে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ করার ক্ষমতাও কমে যায়। শরীরে তখন আগের মতো শক্তি থাকে না, মনের উদ্দীপনাও অনেক সময় কমে আসে। কিন্তু ততক্ষণে যদি নিজের জন্য যথেষ্ট সঞ্চয় না করা থাকে, তাহলে পরে অনেক কষ্ট করতে হয়।
অনেকেই বলে, “এখন সময় আছে, পরে কাজ করব,” কিন্তু জীবনের সময় কখন কার জন্য অপেক্ষা করে? সময় চলে গেলে তা আর ফিরে আসে না। যখন শরীরে যুবকালে থাকব, তখনই টাকা উপার্জন করতে হবে। কারণ বয়স বাড়লে আর নতুন কিছু শিখে বা নতুন কিছু করার মানসিকতা তৈরি করা কঠিন হয়ে যায়।
বয়স যখন বাড়বে, তখন দায়িত্ব ও চাহিদাও বাড়বে। কিন্তু সেই সময় শরীর আর সাপোর্ট করবে না তেমন। তাই আজকের কষ্টটাই আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। টাকা থাকলে বয়সের কথা চিন্তা করতে হয় না, আর না থাকলে স্বপ্নগুলো কেবল আর কল্পনাই থাকে।


