স্পিনের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত: দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়


আজকের অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই ম্যাচটা ছিল একেবারে একপেশে। ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা আজ কিছু একটা করে দেখাবে। ব্যাট হাতে ওরা একদম গোছানো ইনিংস খেলেছে। Aiden Markram দুর্দান্ত ব্যাট করেছে, Bavuma এবং Breetzke দুইজনই দারুণভাবে সাপোর্ট দিয়েছে। মাঠে একটা আত্মবিশ্বাস কাজ করছিল তাদের প্রতিটা শটে।

এই মাঠে দক্ষিণ আফ্রিকার করা ২৯৬ রান নতুন রেকর্ড। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে Travis Head কিছুটা ভালো বল করলেও, বাকি সবাই ছন্নছাড়া মনে হয়েছে। শুরুতে কয়েকটা ভালো ডেলিভারি থাকলেও মিডল ওভার থেকে বলার মতো কিছুই ছিল না। বল হাতে ওরা খুব একটা চাপ তৈরি করতে পারেনি।

তবে আসল নাটকটা শুরু হয় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। ৬০ রানে কোনো উইকেট না হারিয়ে শুরু করেও হঠাৎই সব ভেঙে পড়ে। Keshav Maharaj বল হাতে এসে পুরো অস্ট্রেলিয়ান ইনিংস ধ্বংস করে দেয়। একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচটাকে একতরফা বানিয়ে ফেলে। ওর ৫ উইকেট ছিল পুরো ইনিংসের টার্নিং পয়েন্ট। অস্ট্রেলিয়া যেন এক ঝটকায় হাল ছেড়ে দেয়।

Mitch Marsh শেষ চেষ্টা করেছিল, ওর ৮৮ রানের ইনিংস একটু আলো ছড়িয়েছে, কিন্তু কোনও সাপোর্ট না পাওয়ায় সেটা ব্যর্থতার গল্পেই পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বোলিং ইউনিট এক কথায় নিখুঁত ছিল। স্পিনাররা লাইন-লেন্থ ঠিক রেখে খেলেছে, আর ফিল্ডাররাও কোনো সুযোগ নষ্ট করেনি।

পুরো ম্যাচটাই ছিল দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা আর বাস্তবায়নের দারুণ একটা প্রদর্শনী। ওদের ব্যাটিং থেকে শুরু করে বোলিং, সব কিছুতেই ছিল শৃঙ্খলা আর আত্মবিশ্বাস। অন্যদিকে, অস্ট্রেলিয়া শুরুটা ভালো করেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। অস্ট্রেলিয়ার এখন সবচেয়ে বড় কাজ হবে Maharaj-এর মতো স্পিনারদের সামলানোর উপায় খুঁজে বের করা। কারণ আজ ওরা স্পিনে কেমনভাবে ভেঙে পড়েছে, সেটা ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য বড় একটা সতর্কবার্তা।

Comments