টিকটক: বিনোদন নাকি বিপদ?



এখনকার দিনে টিকটক শুধু একটা অ্যাপ না, অনেকের কাছে এটা যেন নেশার মতো হয়ে গেছে। ভালোভাবে ব্যবহার করলে মন্দ কিছু নেই, কিন্তু এখন যা হচ্ছে, সেটা দেখলে সত্যি চিন্তার বিষয়।


অনেকেই ফলোয়ার আর লাইক বাড়ানোর জন্য যা খুশি তা-ই করছে— অশ্লীল ভিডিও, গ্যাংবাজি, মারামারি, এমনকি বিপজ্জনক স্টান্ট পর্যন্ত! এসব করতে গিয়ে কেউ মার খাচ্ছে, কেউ আবার মামলার ফাঁদে পড়ছে। শুধু টিকটকের পাগলামির জন্য কত মানুষ বিপদে পড়ছে, সেটা ভাবলে অবাক লাগে!


আসলে, টিকটকের ভালো দিকও আছে। অনেকেই মজার কনটেন্ট বানিয়ে পরিচিতি পাচ্ছে, কেউ অভিনয় শিখছে, কেউ এডিটিং বা ভিডিওগ্রাফিতে দক্ষ হয়ে উঠছে। কিন্তু সমস্যা হলো, কিছু মানুষ ভুল পথে গিয়ে এটাকে খারাপভাবে ব্যবহার করছে।


এখন দরকার সচেতনতা। পরিবার থেকে শুরু করে সমাজ— সবাইকে বুঝতে হবে, বিনোদন করতে গিয়ে যেন কেউ বিপদে না পড়ে। আর যারা আইনশৃঙ্খলা রক্ষা করে, তাদেরও উচিত এসব অপব্যবহার ঠেকানো।


সবশেষে বলবো, টিকটক হোক আনন্দের জায়গা, বিপদের নয়!

Comments