বেকারত্ব: আসলেই এক ভয়ঙ্কর অভিশাপ



আজকাল চারপাশে তাকালেই দেখা যায় অনেক তরুণ-তরুণী পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছে, ভালো কোনো কাজের সুযোগ নেই। আসলে বেকার থাকা অনেক কষ্টের, শুধু টাকা-পয়সার অভাব না, মানসিক চাপ, আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া—সব কিছু মিলেই জীবনটা এক সময় বিষিয়ে উঠে।


কাজ না থাকলে মানুষ কী করে? সারাদিন অলসভাবে ঘুরে বেড়ানো, হতাশায় ডুবে যাওয়া, আর অনেক সময় ভুল পথে পা বাড়ানো—এসব খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। কেউ কেউ মাদক, অপরাধ, বা নেশার মতো খারাপ কাজে জড়িয়ে পড়ে, শুধু একটা কাজ না থাকার কারণে! অথচ একটু সুযোগ পেলেই সেই মানুষটাই হয়তো সমাজের জন্য কিছু করতে পারত।


আমরা অনেকেই ভাবি, “কাজ তো নাই, করবো কী?” কিন্তু আসলে যদি আমাদের সঠিকভাবে শেখানো হতো কিভাবে ছোট কিছু দিয়ে শুরু করা যায়, তাহলে হয়তো অনেকেই নিজের পায়ে দাঁড়াতে পারত। সবার তো চাকরি হবে না, কিন্তু তাই বলে থেমে গেলে চলবে?


সরকারি বা বড় প্রতিষ্ঠানগুলো যেন নতুনদের জন্য আরও সুযোগ তৈরি করে, সে চেষ্টা জরুরি। পাশাপাশি আমাদের নিজেদেরও উদ্যোগ নিতে হবে—হোক সেটা অনলাইন বিজনেস, স্কিল শেখা, বা ছোটখাটো কিছু শুরু করা।


বেকারত্ব একটা ব্যাধির মতো, সময়ের সাথে সাথে তা শুধু ব্যক্তিকে না, পুরো সমাজকে আক্রান্ত করে। তাই সময় থাকতে এটার সমাধান খুঁজে বের করাটাই সবচেয়ে জরুরি। চল আমরা নিজেরা চেষ্টা করি কিছু করার, আর আশেপাশের মানুষদেরও উৎসাহ দিই। কারণ, আজ যদি আমি বেকার থাকি, কাল হয়তো আমার কাছের কেউ এই একই সমস্যায় পড়বে।

Comments