
Steemit-এ কাজ শুরু করার সময় ভেবেছিলাম, "লিখলেই তো হবে!" কিন্তু আসলে ব্যাপারটা এত সোজা না। সময়ের সাথে বুঝেছি, শুধু লিখে গেলে হবে না—সঠিকভাবইনভেস্ট করতে হবে, আর নিজের কনটেন্টের মান ভালো রাখতে হবে।
প্রথম দিকে যখন একেবারে শূন্য থেকে শুরু করেছিলাম, পোস্ট করতাম ঠিকই, কিন্তু রিচ বা ইনকাম—দু'টাই খুব কম ছিল। কারণ তখন আমার স্পি (SP) ছিল না, তাই ভোটের প্রভাবও ছিল না বললেই চলে। তখনই বুঝলাম, নিজের লেখার মান যতই ভালো হোক, যদি নিজের ইনভেস্ট না থাকে, তাহলে অন্যদের চোখে পড়াও কঠিন।
Steem Power-এ কিছুটা ইনভেস্ট করার পর বুঝতে পারলাম, এতে শুধু নিজের ভোটের ক্ষমতা বাড়ে না, বরং কমিউনিটির চোখেও আপনি একটু সিরিয়াস ইউজার হিসেবে ধরা দেন। এদিকে, ইনভেস্ট করলেই তো আর চলবে নলেখার মান যদি ভালো না হয়, কেউই পড়ে দেখবে না।
আমি এখন চেষ্টা করি এমন কিছু লিখতে, যেটা পাঠকের দরকারের কিছু হতে পারে—তথ্যবহুল, অভিজ্ঞতাভিত্তিক কিংবা শিক্ষনীয়। ধাপে ধাপে নিজের কমিউনিটি বানানো, নিয়মিত থাকা, অন্যদের পোস্টে রিয়েল রিঅ্যাকশন দেওয়া—এসবই অনেক গুরুত্ব রাখে।
সব মিলিয়ে আমি বলব, Steemit-এ সফল হতে গেলে শুধু টাকা দিয়ে হবে না, আর শুধু লেখা দিয়েনিজের ওপর ইনভেস্টমেন্ট আর মানসম্মত কনটেন্ট—এই দুটো একসাথে গেলেই ধীরে ধীরে ফল মিলবে।ও না। া, ে


