ভারতীয় মেয়েদের বিশ্বকাপের দুর্দান্ত শুরু 🏆

আজকের ম্যাচটা সত্যি অসাধারণ লেগেছে। একদম শুরুতে মনে হচ্ছিল ভারত হেরে যাবে। কারণ তখন স্কোরবোর্ডে মাত্র 124/6 – এই অবস্থা দেখে আমি নিজেও ভাবছিলাম শ্রীলঙ্কা হয়তো সহজেই ম্যাচটা পকেটে ভরে নেবে।


কিন্তু ঠিক তখনই মাঠে দাঁড়িয়ে গেলেন অমনজোত কৌর আর দীপতি শর্মা। এই দুইজন মিলে এমন একটা জুটি গড়লেন, যা পুরো ম্যাচের ছবিটাই পাল্টে দিল। ওরা দুজন মিলে তুলে ফেললেন 103 রানের পার্টনারশিপ।


👉 অমনজোত করল 57 রান

👉 দীপতি করল 53 রান, সাথে বল হাতে নিল 3 উইকেটও


তাদের কল্যাণেই ভারত দাঁড় করাতে পারলো 269/8 (47 ওভার)।


টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা লড়াই করলেও শেষমেশ 211 রানে গুটিয়ে যায়। ফলে ভারত ম্যাচ জিতে নেয় 59 রানে (DLS অনুযায়ী)। আর প্লেয়ার অব দ্য ম্যাচ হলো আমার প্রিয় দীপতি শর্মা।


সত্যি বলতে আজকের ম্যাচে ভারতকে নিয়ে আবারো গর্ব হলো। 💚

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলো ভারতীয় মেয়েরা। এখন সামনে ওরা এই ধারাটা ধরে রাখতে পারলেই মজা হয়ে যাবে।

Comments