ঈদের দিনে কী করলাম /// What did I do on the day of Eid?

M
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক 

সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।  আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি । 
আশা করি আপনারা সবাই আমার পোস্টটি উপভোগ করবেন এবং আমার জন্য ভালো করার জন্য দোয়া করবেন ‌। 

আজকে পবিত্র ঈদুল আজহার বা কুরবানীর ঈদ সবাইকে আবারো জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে সকাল থেকে আমি কী কী করলাম । আজকে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে একটু সেমাই খেয়ে কিছুক্ষণ শুয়ে ছিলাম । তারপর উঠে অজু গোসল করে মসজিদে চলে গেলাম ঈদের নামাজ পড়তে ‌। 
তারপর আমরা নামাজ শেষ করে সবাই চলে গেলাম যার যার বাড়িতে কুরবানী দিতে । 
এখানে অনেকেই আছেন কুরবানী দিবে আর অনেকেই আছেন যারা কুরবানী দিবে না আমরাও এবছর কুরবানী দিব না । তাই আমি ঈদের নামাজ শেষ করে একটু ঘুরতে বের হলাম । আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নামলো বৃষ্টি তারপর কি আর করা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে এলাম ‌। 

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই । 
যাবার আগে আরেকটি কথা বলতে চাই । যার ঘরে বাবা মা আছে পৃথিবীর সকল সুখ তার ঘরে আছে । তো বন্ধুরা যার ঘরে বাবা মা আছে সবাই বাবা মায়ের খেদমত করবেন ।
তো বন্ধুরা আজকের এই পোস্টটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

তো বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Comments

hubeyma

Welcome to Serey!