সম্পদ কোনোদিনই দারিদ্রতা নিরসন করতে পারে না

M
muna203
বিসমিল্লাহির রাহমানির রাহিম
      সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার,
 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
  কেমন আছেন আপনারা সবাই,আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

 # সম্পদ কোনোদিনই দারিদ্রতা নিরসন করতে পারে না

 আমাদের মধ্যে কিছু মানুষ আছে আমরা মনে করি আমাদের প্রচুর পরিমাণে সম্পদ থাকলেই হয়তো বা আমরা দারিদ্রতা থেকে নিজেদের কে মুক্ত করতে পারব।

 কিন্তু আমার বেলায় বিষয়টা একদমই উল্টো কারণ আমি চিন্তা করি সম্পদ থাকলেই আপনি আপনার দারিদ্রতা কখনোই মুক্ত করতে পারবেন না।একটা কথা কি জানেন আপনার অগাধ সম্পদ আছে কিন্তু আপনার মধ্যে কোন শিক্ষা নেই আপনি কিভাবে এই সম্পদ কাজে লাগাবেন সেটাই আপনি জানেন না তাহলে আপনার সম্পদ থেকেও আপনি দরিদ্র থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না।

 আমরা মানুষও না আজব সব চিন্তাধারা নিয়ে ঘুরতে থাকি আমরা অনুকরণ প্রিয় মানুষ আমরা চিন্তা করি আমাদের সমাজে একজন সম্পদশালী মানুষ আছে তার হয়তো বা সম্পদ আছে বলেই তিনি আজকে এত বড়লোক হয়ে গেছেন। ইস আমাকে যদি আল্লাহতালা অনেক বেশি সম্পদ দান করত তাহলে হয়তো বা আমিও আমার এই দারিদ্রতা দূর করতে পারতাম।

 এই ধারণা নিয়ে যে সকল মানুষ বসবাস করে তারা কখনোই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না, তারা মানুষের দিকে তাকাতে তাকাতেই তাদের জীবন শেষ হয়ে যায়।

 একটা কথা কি জানেন আমরা যারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এখনো ঘোরাফেরা করি আমি তাদেরকে বলব দয়া করে এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে ফেলুন, কারণ আপনি পারেন একটু চেষ্টা করেন আপনার দারিদ্রতা নিশ্চয়ই দূর করতে পারবেন।

 একজন খেটে খাওয়া মানুষ কখনোই কিন্তু নিজেকে ছোট মনে করে না, কিন্তু আমরা যারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ঘোরাফেরা করি। আমরা আমাদের নিজের কাজকে ছোট মনে করি একটা কথা কি জানেন কোন কাজ ছোট নয় আপনি যেই কাজ করুন না কেন অবশ্যই আপনার কাজটাকে আপনাকে ভালবাসতে হবে সম্মান দিতে হবে। তাহলেই আপনি এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন।

 একটা কথা আছে কারো সাফল্যের গল্প শুনে নিজেকে অনেক বড় ভাবা উচিত নয়, কারণ তার সফলতার পেছনে অনেক ঘাম ঝরাতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে তাই সে আজ নিজেকে সফল করে সবার সামনে তুলে ধরতে পেরেছে।

 আপনাকেও চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কখনোই জীবনে সফল হওয়া যায় না, আর সম্পত্তি কখনোই আপনার দারিদ্রতা দূর করতে পারবে না, এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন।

 আপনার দারিদ্রতা দূর করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কোন কাজ যদি ভুল হয়ে যায় সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। কোন কাজ করতে করতে যদি হাঁপিয়ে ওঠেন সেখান থেকে আবারও কাজ করা শুরু করতে হবে। শুধু একটু সময় দিতে হবে আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন আমি মনে করি আপনার দারিদ্রতা আপনাআপনিই দূর হয়ে যাবে।

 কারো মিথ্যে কথায় বা কারো মিষ্টি কথায় নিজের মান সম্মান কিংবা নিজের কাজকে ছোট মনে করবেন না। মিষ্টি কথা অনেকেই বলতে পারে বিপদের সময় কেউই সাথে থাকে না।

 জীবনে চলার পথ এতটা কঠিন যে আপনাকে একটা পা ফেলার আগে দশবার ভাবতে হবে। আপনি কি করছেন কতদূর পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন।

 সম্পদ আছে বলেই মানুষ কিন্তু দারিদ্রতা দূর করতে পারে না যাদের সম্পদ নেই তারাও কিন্তু এই পৃথিবীতে বসবাস করে খুবই সুন্দরভাবে।

 আপনি যদি আপনার চারপাশটা ঘুরে দেখেন তাহলে এই বিষয়টা আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি যতটুকু পেরেছি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন।

 # আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


     

Comments